সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
পোলিওমুক্ত বিশ্ব গড়তে প্রতিটি শিশুর টিকাদান নিশ্চিত করতে হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন বিএসসি তে শত অপরাধের বরপুত্র ক্যাপ্টেন আমীর মোহাম্মদ আবু সুফিয়ান-কে ঘিরে আবারও শোরগোল,গুঞ্জন,সমালোচনায় মুখরিত,, ক্যাপ্টেন আমীর মোহাম্মদ আবু সুফিয়ানের খুঁটির জোর-কি নতুন ব্যবস্থাপনা পরিচালক,,? বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের চট্টগ্রাম বিভাগীয় আংশিক কমিটি অনুমোদন সভাপতি মো. সোহাগ হোসেন, সাধারণ সম্পাদক লায়ন মো. বিল্লাল হোসেন সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সিএমপি কমিশনারকে সিআরএর স্মারকলিপি চুক্তি বাতিলের দাবি: ১৯শে অক্টোবর থেকে গণ অনশনে যাচ্ছেন বন্দর শ্রমিকেরা শীঘ্রই সন্ত্রাসীদের গ্রেফতার না হলে “মার্চ টু পুলিশ কমিশনার” কর্মসূচীর ঘোষনা সিআরএর চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা ও সংবেদনশীল স্থাপনার সুরক্ষায় অননুমোদিত ফটোগ্রাফি, ভিডিও ধারণ ও প্রচার ইত্যাদি থেকে বিরত থাকার নির্দেশনা প্রদান। পশ্চিম মাদারবাড়ি বালুর মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন ভুল রিপোর্টের চিকিৎসায় অকালে ঝরে গেল কলেজ ছাত্রের তাজা প্রান অনলাইন জুয়ায় আসক্ত স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু,, ঘাতক স্বামী আটক এসআরবি – ৭

হোম কোয়ারেন্টিনে থাকা ব্যক্তিদের মনিটরিং করার জন্য মোবাইল অ্যাপ চালু করল সিএমপি

হোম কোয়ারেন্টিনে থাকা ব্যক্তিদের মনিটরিং করার জন্য মোবাইল অ্যাপ চালু করল সিএমপি

করোনাভাইরাসের সংক্রমণ ও বিস্তার রোধে করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি এবং তার সংস্পর্শে থাকা ব্যক্তি ও বিদেশ হতে আগত ব্যক্তিদের হোম কোয়ারেন্টিন নিশ্চিতকরণের কার্যক্রম মনিটরিং করার জন্য INOVACE TECHNOLOGIES (https://inovacetech.com) এর সহায়তায় “নিরাপদ-Stay Home, Stay Safe”নামীয় মোবাইল অ্যাপ চালু করল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ । আজ (০৯/০৪/২০২০ খ্রীঃ) দুপুর ২টায় দামপাড়াস্হ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদর দফতর এর কনফারেন্স হলে এই অ্যাপটি উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ মাহাবুবর রহমান বিপিএম, পিপিএম মহোদয়। এই অ্যাপ জিও ফেন্সিং টেকনোলজির মাধ্যমে হোম কোয়ারেন্টিনে থাকা ব্যক্তিদের অবস্থান নিশ্চিত করবে। এটি ব্যবহারের মাধ্যমে হোম কোয়ারেন্টিনে থাকা কোন ব্যক্তি নির্দিষ্ট স্থানের বাহিরে যাওয়ার চেষ্টা করলে উক্ত ব্যক্তিকে নোটিফিকেশন এর মাধ্যমে সতর্ক করবে এবং ওয়েব ভিত্তিক এ্যাডমিন প্যানেল এর মাধ্যমে থানার মনিটরিং ইউনিটকে তাৎক্ষনিক তথ্য প্রদান করবে। যার ফলে হোম কোয়ারেন্টিন মনিটরিং কার্যক্রম তাৎক্ষনিক, কার্যকর এবং সময় সাশ্রয়ী হবে। এই অ্যাপ ব্যবহারের ফলে পুলিশ সদস্যদের সংস্পর্শজনিত কারণে করোনাভাইরাস আক্রান্ত হওয়ার স্বাস্থ্য ঝুঁকি হ্রাস করবে।
প্রাথমিকভাবে চট্টগ্রাম মহানগরীর ১৬টি থানায় এটির কার্যক্রম শুরু হলেও পর্যায়ক্রমে সারা দেশে এই অ্যাপ এবং ওয়েব বেইজড সিস্টেম (থানা ভিত্তিক মনিটরিং কার্যক্রম) এর কার্যক্রম বিস্তৃত করা হবে। উল্লেখ্য, এই অ্যাপ এর আওতায় বর্তমানে ৪১ জন হোম কোয়ারেন্টিনে থাকা ব্যক্তিকে মনিটরিং করা হচ্ছে। INOVACE TECHNOLOGIES জনস্বার্থে বিনামূল্যে এই অ্যাপ সেবাটি প্রদান করছে।
অ্যাপ এর নাম : নিরাপদ – Stay Home, Stay Safe
গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড লিংক:
https://play.google.com/store/apps/details?id=com.inovacetech.nirapod_staysafe
Short link : https://bit.ly/3b38Pmd
অ্যাপটি উদ্বোধনকালে আরো উপস্থিত ছিলেন
অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব আমেনা বেগম, বিপিএম-সেবা,
অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) জনাব শ্যামল কুমার নাথ,
অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব এস. এম. মোস্তাক আহমেদ খান বিপিএম, পিপিএম (বার) সহ বিভিন্ন বিভাগের উপ-পুলিশ কমিশনার গন এবং INOVACE TECHNOLOGIES এর কর্মকর্তাবৃন্দ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com