শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
মায়ানমারে পাচারকালে ৩ ট্রাক ইউরিয়া সারসহ দুইজন পাচারকারী আটক করেছে – কোস্ট গার্ড ইপিজেড থানার আকমল আলীতে প্রশাসন আবারও ভেঙ্গে দিলো ওসমানের নতুন জুয়ার ঘর দুর্ধর্ষ ছিনতাইকারী মোঃ রিয়াজ প্রঃ রিয়াদকে গ্রেফতার করেছে ইপিজেড থানা পুলিশ সার্বিক নিরাপত্তায় যথাযথ ধর্মীয় ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপিত হলো জশনে জুলুস ঈদ-ই-মিলাদুন্নবী(সা.) চট্টগ্রামে ৫টি গুরুত্বপূর্ণ থানায় রদবদল সিএমপির হালিশহর থানায় হাজেরা আক্তার টুনি ও নুর নাহার ঝিল্লি ৮ কেজি গাঁজা সহ হাতে নাতে গ্রেফতার। চট্টগ্রাম বহিঃনোঙ্গরে বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ কোস্ট গার্ডের যৌথ অভিযান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড

নীলফামারীতে বিনামুল্যে চক্ষু চিকিৎসা সেবা- পুলিশ সুপার

নীলফামারীতে বিনামুল্যে চক্ষু চিকিৎসা সেবার
উদ্যোগ নিলেন পুলিশ সুপার

সত্যেন্দ্রনাথ রায়,নীলফামারী,প্রতিনিধি

নীলফামারীতে সমাজের পিছিয়ে পড়া অসহায়,দরিদ্র, সুবিধা বঞ্চিত তিনশোর অধিক মানুষের বিনামুল্যে চোখের ছানি অপারেশনের চিকিৎসা সেবা প্রদান ক্যাম্প অনু্ষ্ঠিত হয়েছে।

এই মহৎ উদ্যোগটি নিয়েছেন নীলফামারী জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান (পিপিএম)।

রবিবার(২৮ মে) পুলিশ লাইন্স ড্রিল সেডে জেলা পুলিশের আয়োজনে ও দ্বীপ আই কেয়ার ফাউন্ডেশনের সহযোগীতায় এই চক্ষু
শিবির ক্যাম্প এর উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান (পিপিএম)

এ সময় আলোচনা সভায় প্রধান অতিথির ভাষনে পুলিশ সুপার বলেন আমি ধন্যবাদ জানাই রংপুর রেঞ্জের ডিআইজি মোাহাঃ আব্দুল আলীম মাহামুদ (বিপিএম)
যার ঐকান্তিক প্রচেষ্টার ফলে এই চক্ষু শিবির
ক্যাম্প আয়োজন করা সম্ভব হয়েছে। সেই সাথে ধন্যবাদ জানান দ্বীপ আই কেয়ার ফাউন্ডেশনকে,

জেলা পুলিশের আমন্ত্রণে বিনামুল্যে এত মানুষের চোখের ছানি অপারেশন ও প্রাথমিক চিকিৎসা প্রদানের জন্য।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার( ক্রাইম এন্ড অফস) সাইফুল ইসলাম,
অতিরিক্ত পুলিশ সুপার (নীলফামারী সার্কেল)
মোস্তফা মঞ্জুর (পিপিএম) সহকারী পুলিশ সুপার জয়ন্ত কুমার সেন,বীর-মুক্তিযোদ্ধা পিযুষ
কান্তি কুণ্ডু, সদর থানা অফিসার ইনচার্জ খান মোহাম্মদ শাহরিয়ার, দ্বীপ আই কেয়ার ফাউন্ডেশনের সম্মন্বয়ক সদরুল আলম রাজু,
পরিচালক একেএম ফিরোজ আলম সাইফুল্লাহ ও মেডিকেল অফিসার সজ্জাদ বারী সহ উপস্থিত ছিলেন বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com