সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
মায়ানমারে পাচারকালে ৩ ট্রাক ইউরিয়া সারসহ দুইজন পাচারকারী আটক করেছে – কোস্ট গার্ড ইপিজেড থানার আকমল আলীতে প্রশাসন আবারও ভেঙ্গে দিলো ওসমানের নতুন জুয়ার ঘর দুর্ধর্ষ ছিনতাইকারী মোঃ রিয়াজ প্রঃ রিয়াদকে গ্রেফতার করেছে ইপিজেড থানা পুলিশ সার্বিক নিরাপত্তায় যথাযথ ধর্মীয় ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপিত হলো জশনে জুলুস ঈদ-ই-মিলাদুন্নবী(সা.) চট্টগ্রামে ৫টি গুরুত্বপূর্ণ থানায় রদবদল সিএমপির হালিশহর থানায় হাজেরা আক্তার টুনি ও নুর নাহার ঝিল্লি ৮ কেজি গাঁজা সহ হাতে নাতে গ্রেফতার। চট্টগ্রাম বহিঃনোঙ্গরে বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ কোস্ট গার্ডের যৌথ অভিযান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড

ডোমারে এমপির স্কুল ভবন উদ্বোধন ও নগদ অর্থ বিতরণ

ডোমারে এমপির স্কুল ভবন উদ্বোধন ও নগদ অর্থ বিতরণ

সত্যেন্দ্রনাথ রায়,ডোমার(নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর ডোমারে স্কুল ভবন উদ্বোধন ও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ২০ পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করলেন এমপি আফতাবউদ্দিন সরকার।

মঙ্গলবার (২৩ মে) দুপুর বেলা বোড়াগাড়ী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে স্কুল কর্তৃপক্ষ এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে। ভবনটি শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এর বাস্তুবায়ন করে।

এমপি আফতাব উদ্দিন সরকার প্রধান অতিথি হিসেবে স্কুলের চারতলা ভীত বিশিষ্ট একতলা একাডেমিক ভবনের লাল ফিতা কেটে শুভ উদ্বোধন করেন।

উদ্বোধন শেষে স্কুলের সভাপতি সাইদুল ইসলামে সভাপতিত্বে এক আলোচানা সভা অনু্ষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন নীলফামারী-১ আসনের এমপি জনাব আফতাবউদ্দিন সরকার,এসময় আরো উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান রৌশন কানিজ, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) জান্নাতুন ফেরদৌস হ্যাপি,থানা অফিসার ইনচার্জ মাহামুদ উন নবী,জেলা পরিষদ সদস্য মনজুরু আহমেদ (ডন) বোড়াগাড়ী ইউপি চেয়ারম্যান আমিমুল ইসলাম রিমুন,নীলফামারী সহকারী প্রকৌশলী হারুন উল রশিদ,প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম প্রমুখ। আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ছাত্রী ও অভিভাবক বৃন্দ।

এর পূর্বে উপজেলা পরিষদ চত্তরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর,দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের বাস্তুবায়নে উপজেলা প্রশাসনের
আয়োজনে এমপি আফতাবউদ্দিন সরকার ও উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ সহ ক্ষতিগ্রস্ত ২০ টি পরিবার মাঝে বাড়ি প্রতি দুই বান্ডিল করে ঢেউটিন, নগদ ৬ হাজার টাকা ৩০ কেজি চাল প্রদান করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com