বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে ৫টি গুরুত্বপূর্ণ থানায় রদবদল সিএমপির হালিশহর থানায় হাজেরা আক্তার টুনি ও নুর নাহার ঝিল্লি ৮ কেজি গাঁজা সহ হাতে নাতে গ্রেফতার। চট্টগ্রাম বহিঃনোঙ্গরে বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ কোস্ট গার্ডের যৌথ অভিযান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড বাংলাদেশ শ্রমিক ফেডারেশন বিএসএফ এইচ পাওয়ার ও সিএনজি চালক কমিটির কার্ড বিতরণ। জুলাই-আগস্টের শহীদরা চিরস্মরণীয় হয়ে থাকবে—মেয়র ডা.শাহাদাত হোসেন ভবদহ পানি নিষ্কাসন সংগ্রাম কমিটির আহবায়ক এর মৃত্যুতে অভয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের শোক প্রকাশ। লামায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে লিখিত অভিযোগ

ডোমারে ডাকাতি মামলার আসামীসহ ১০ জন গ্রেপ্তার

ডোমারে ডাকাতি মামলার আসামীসহ ১০ জন গ্রেপ্তার 

সত্যেন্দ্রনাথ রায়, ডোমার (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর ডোমারে ডাকাতি মামলার ১জন, আদালতের ওয়ারেন্টভুক্ত ৮ জন ও অন্যান্য মামলায় একজনসহ মোট ১০ জনকে গ্রেফতার করেছে ডোমার থানা পুলিশ।

শুক্রবার (১২ মে) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ডাকাতির মাম
লায় একজন ও ওয়ারেন্টভুক্ত আসামী ৮জন অন্যান্য মামলায় একজন সহ নীলফামারী সদর কালীতলা বাজার থেকে একটি মটর সাইকেল ও নগদ টাকাসহ গ্রেফতার করা হয়।

সহকারী পুলিশ সুপার (ডোমার সার্কেল) আলী মোহাম্মদ আব্দুল্লাহ’র নির্দেশনায় ডোমার থানা অফিসার ইনচার্জ মাহমুদ উন নবী নেতৃত্বে ওসি (তদন্ত) মাসুদ করিম, এসআই কাওছার আলী সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার ছোট রাউতা গ্রামের শরৎ দাশের ছেলে ও ডোমার থানার ডাকাতি মামলার আসামী রতন দাশ। আদালত হতে জিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামী চিকনমাটি বসতপাড়া এলাকার ফজলু রহমানের ছেলে আল আমিন ওরফে রাজু। এনজিআর মামলার ছোট রাউতা মাদ্রাসা পাড়ার মৃত অফিল উদ্দিনের ছেলে রাজু মিয়া, আব্দুল মান্নান, আব্দুল মান্নানের ছেলে মুন্না, বাবুল মিয়ার ছেলে সাজু ইসলাম, মৃত কফিল উদ্দিনের ছেলে মজনু মিয়া। মৌজা পাঙ্গা এলাকার মৃত অলিয়ার রহমানের ছেলে মানদুলু, আফতাব উদ্দিনের ছেলে শাহিনুর ইসলাম।

ডোমার থানা অফিসার ইনচার্জ মাহমুদ উন নবী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার দুপুরে সকলকে নীলফামারী জেলহাজতে প্রেরন করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com