রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড বাংলাদেশ শ্রমিক ফেডারেশন বিএসএফ এইচ পাওয়ার ও সিএনজি চালক কমিটির কার্ড বিতরণ। জুলাই-আগস্টের শহীদরা চিরস্মরণীয় হয়ে থাকবে—মেয়র ডা.শাহাদাত হোসেন ভবদহ পানি নিষ্কাসন সংগ্রাম কমিটির আহবায়ক এর মৃত্যুতে অভয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের শোক প্রকাশ। লামায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে লিখিত অভিযোগ বাংলাদেশ শিপিং করপোরেশনের শত শত কোটি টাকা লুটপাটের মহড়ায় জিএম ইঞ্জিনিয়ার মোঃ ইউসুফ নির্বাহী পরিচালক প্রযুক্তি নিয়মিত করছেন নাবিক বানিজ্য। বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি বন্দর ইপিজেড-পতেঙ্গা থানা’র বৈজ্ঞানিক সেমিনার অনলাইন আইডি কার্ড বিতরণ অনুষ্ঠান মসজিদের জায়গা দখল করে পতিতালয়, ভেঙে দিয়ে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বিপুল পরিমাণে অস্ত্র, গোলাবারুদ সহ মিন্টুকে আটক করেছে-> কোস্ট গার্ড

নীলফামারীতে আগুনে ঘর পোড়া ক্ষতিগ্রস্তদের পাশে দারালেন জেলা প্রশাসক

নীলফামারীতে আগুনে ঘর পোড়া ক্ষতিগ্রস্তদের পাশে দাড়ালেন জেলা প্রশাসক

সত্যেন্দ্রনাথ রায়, নীলফামারী, প্রতিনিধি

বুধবার(১০ মে) দুপুরে এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে ১৩ টি বসত বাড়ী ও ৮ টি রান্না ঘর সহ ১ টি মুদির দোকান পুরে কয়েক লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় ১ ঘন্টা ৩০ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের দুটি বিশেষ টিম।

ঘটনাটি নীলফামারী জলঢাকা উপজেলার কাঠালী ইউনিয়নের ৭ নং ওয়ার্ড দক্ষিণ দেশীবাই গ্রামে ঘটে।

জানা যায়, বিদ্যুৎ শট সার্কিটে আগুনের সূত্রপাত ঘটে। ক্ষতিগ্রস্তদের মধ্যে জনাব আলীর শোয়ার ঘর ৪ টি রান্না ঘর ১ টি, মুদির দোকান ১ টি, মোঃ আনিছুর রহমান (৪৫) এর থাকার ঘর ২ টি রান্না ঘর ১ টি, হবিবার রহমান (৬৫) থাকার ঘর ৩ টি, রান্না ঘর ১ টি, মমতাজ আলী (৭০) থাকার ঘর ৩ টি, রান্না ঘর ১টি, ছাবের আলী (৫৫) রান্না ঘর ১টি, নুরুজ্জামান (৩০) এর থাকার ঘর ১টি ও রান্না ঘর ১টি সহ আরো দুজনের ২ টি রান্না ঘর আসবাবপত্র ও নগদ টাকা পুড়ে ছাই হয়েছে।

জলঢাকা ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ মোঃ রিফাত আল মামুন জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ১ ঘন্টা ৩০ মিনিট চেষ্টা চালিয়ে বসতবাড়ির আগুন নিয়ন্ত্রণে আনে।

খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থল পরিদর্শনে যান জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ। এ সময় তিনি ১৩ টি ক্ষতিগ্রস্ত পরিবারদের মাঝে চাল ১০ কেজি দুটি কম্বল ও নগদ ৫০০০ টাকা বিতরণ করেন, এবং পরবর্তীতে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। এ সময় জলঢাকা উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর, উপজেলা নির্বাহী অফিসার মইনুল ইসলাম, জলঢাকা পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মইনুল হক, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সোহরাব হোসেন তুহিনসহ বিভিন্ন সামাজিক সংগঠন ও রাজনৈতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com