বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
মায়ানমারে পাচারকালে ৩ ট্রাক ইউরিয়া সারসহ দুইজন পাচারকারী আটক করেছে – কোস্ট গার্ড ইপিজেড থানার আকমল আলীতে প্রশাসন আবারও ভেঙ্গে দিলো ওসমানের নতুন জুয়ার ঘর দুর্ধর্ষ ছিনতাইকারী মোঃ রিয়াজ প্রঃ রিয়াদকে গ্রেফতার করেছে ইপিজেড থানা পুলিশ সার্বিক নিরাপত্তায় যথাযথ ধর্মীয় ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপিত হলো জশনে জুলুস ঈদ-ই-মিলাদুন্নবী(সা.) চট্টগ্রামে ৫টি গুরুত্বপূর্ণ থানায় রদবদল সিএমপির হালিশহর থানায় হাজেরা আক্তার টুনি ও নুর নাহার ঝিল্লি ৮ কেজি গাঁজা সহ হাতে নাতে গ্রেফতার। চট্টগ্রাম বহিঃনোঙ্গরে বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ কোস্ট গার্ডের যৌথ অভিযান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড

ডোমারে অস্ত্রেরমুখে জিম্মি করে বাড়ি ডাকাতি

ডোমারে অস্ত্রেরমুখে জিম্মি করে বাড়ি ডাকাতি

সত্যেন্দ্রনাথ রায়, ডোমার (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর ডোমারে দেশীয় অস্ত্রের মুখে গৃহকর্তাকে জিম্মি করে বাড়ী ডাকাতির ঘটনা ঘটেছে। ১২/১৩ জনের একটি ডাকাত দল সেসময় নগদ অনুমান ৩ লক্ষা টাকা ও ৩ ভরি ওজনের স্বর্নলঙ্কার ডাকাতি করে নিয়ে যায়।

সোমবার (১ মে) রাত অনুমান আড়াইটা হতে সাড়ে তিনটার দিকে উপজেলার সদর ইউনিয়নের এক নং ওয়ার্ড ছোট রাউতা বক্করের মোড় এলাকায় বিজয় কুমার চক্রবর্তীর বাড়ীতে এ ঘটনা ঘটে। বিজয় চক্রবর্তী উল্লেখিত এলাকার মৃত গোপাল চক্রবর্তীর ছেলে।

বিজয় চক্রবতী জানান, রবিবার খাওয়া দাওয়া শেষে নিজ শয়ন ঘরে ঘুমাই। রাত অনুমান আড়াইটার দিকে অপরিচিত কয়েকজন আমার রুমের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। আমি কিছু বুঝে উঠার আগেই তাদের মধ্যে একজন আমার গলায় ছুরি, দুইজন দুইহাত ও একজন পেটে ছাবল লাগিয়ে বলে চুপচাপ থেকে টাকা পয়সা কোথায় আছে বলো? আমি প্রাণ ভয়ে সো-কেস দেখিয়ে দেই। তারা রুমের শ্টিলের আলমিরা, সো-কেস ভেঙ্গে ডয়ারে গচ্ছিত মেয়ের বিয়ের জন্য জমানো তিনলক্ষ টাকা নিয়ে নেয়।এবং কাসার থালা বাসন, পাচঁটি মোবাইল ফোন নিয়ে নেয়। সে সময় পার্শ্বের রুম থেকে টের পেয়ে আমার স্ত্রী আসলে তাকেও জিম্মি করে ডাকাতরা। পরে তারা বাড়ীর অন্যান্য রুমে যায় ও আমার বাড়ীতে আসা বিবাহিত মেয়ের পরিধানকৃত স্বর্নলঙ্কার, ছোট মেয়ে এসএসসি পরিক্ষার্থী তার স্বর্নলঙ্কার ও আমার স্ত্রীর স্বর্নলঙ্কার জোড় করে ছিনিয়ে নেয়। তারা আমাকে ও আমার ছোট মেয়েকে মারধোর করেছে এবং ছেলেকে নিয়ে যাওয়ার হুমকি দিয়ে যাওয়ার সময় রুমের মধ্যে আটকিয়ে বাহিরের দিকে ছিটকিনি লাগিয়ে দেয়। ডাকাতরা মুখে কালি মাখায়, চিনতে না পারলেও তিনজনের গলায় মালা দেখেছি। আমি বর্তমানে মামলার প্রস্তুতি নিচ্ছি।
বিজয় চক্রবতী’র এবারের এসএসসি পরিক্ষার্থী মেয়ে সুরভী চক্রবর্তী জানান, আমি তখন পর্যন্ত বই পড়তেছি। কয়েকজন লোক আমার রুমে ঢুকে আমার গলার চেনটি টেনে ছিড়ে নেয়। এবং চুপচাপ থেকে বাবার রুমে যেতে বলে।
বিজয় চক্রবতীর বাড়ী সংলগ্ন বক্করের মোড় বাজারের পাহারাদার রঙ্গিলা চন্দ্র দাশ জানান, ১০/১২ জন লোক রাত তিনটার দিকে যাইতে দেখলে, এই কে বলে জানতে চাইলে একজন আমাকে ছুরি দিয়ে কোপ মারতে হাত উপড়ে উঠালে আরেকজন এগিয়ে এসে থামিয়ে দেয়। এবং দ্রুত হরিণচড়া ইউনিয়নের দিকে চলে যায়। পরে আমি পুলিশকে ফোন করে খবর দেই।
এব্যাপারে ডোমার থানা অফিসার ইনচার্জ মাহমুদ উন নবী জানান, বর্তমানে ঘটনাস্থলে আছি, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com