সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড বাংলাদেশ শ্রমিক ফেডারেশন বিএসএফ এইচ পাওয়ার ও সিএনজি চালক কমিটির কার্ড বিতরণ। জুলাই-আগস্টের শহীদরা চিরস্মরণীয় হয়ে থাকবে—মেয়র ডা.শাহাদাত হোসেন ভবদহ পানি নিষ্কাসন সংগ্রাম কমিটির আহবায়ক এর মৃত্যুতে অভয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের শোক প্রকাশ। লামায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে লিখিত অভিযোগ বাংলাদেশ শিপিং করপোরেশনের শত শত কোটি টাকা লুটপাটের মহড়ায় জিএম ইঞ্জিনিয়ার মোঃ ইউসুফ নির্বাহী পরিচালক প্রযুক্তি নিয়মিত করছেন নাবিক বানিজ্য। বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি বন্দর ইপিজেড-পতেঙ্গা থানা’র বৈজ্ঞানিক সেমিনার অনলাইন আইডি কার্ড বিতরণ অনুষ্ঠান মসজিদের জায়গা দখল করে পতিতালয়, ভেঙে দিয়ে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বিপুল পরিমাণে অস্ত্র, গোলাবারুদ সহ মিন্টুকে আটক করেছে-> কোস্ট গার্ড

নীলফামারী ডোমারে হত্যা মামলার আসামীকে আটক করেছে র‌্যাব-১৩

নীলফামারী ডোমারে হত্যা মামলার আসামীকে আটক করেছে র‌্যাব-১৩

নীলফামারী জেলার ডোমারে একটি হত্যা মামলার আসামী বিটুল ইসলামকে (৪৭) আটক করেছে র‌্যাব-১৩, ক্রাইম প্রিভেশন কোম্পানী-২ নীলফামারীর একটি অভিযানিক দল। বিটুল ইসলাম উপজেলার গোসাইগঞ্জ শিমুলতলী নেংড়ির মোড় গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে।

শুক্রবার (২৮ এপ্রিল) রাতে পাশ্ববর্তী পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থানাধীন টেপ্রীগঞ্জ ইউনিয়নের মিলন বাজার এলাকা হতে বিটুল ইসলামকে (৪৭) গ্রেফতার করে ডোমার থানায় সোর্পদ করেছে র‌্যাব। বিটুল ইসলাম সহোদর ভাই রফিকুল ইসলাম হত্যা মামলার অন্যতম আসামী। র‌্যাব-১৩ এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

র‌্যাব জানায়, বিটুল ইসলামের সহোদর ভাই রফিকুল ইসলামের (৬০) সাথে জমি জমা সংক্রান্ত বিষয়ে দির্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। দ্বন্দ্বের জেরে গত (২৩এপ্রিল) সন্ধ্যায় তাদের মধ্যে বাক বিতন্ডা শুরু হয়। উক্ত বাক বিতন্ডার মধ্যে বিটুল ইসলামের পক্ষ্যের লোকের আঘাতে রফিকুল ইসলাম ঘটনাস্থলে প্রাণ হারায়। ঘটনার পর থেকে বিটুল ইসলাম পলাতক ছিলেন। নিহতের ঘটনার প্রেক্ষিতে ডোমার থানায় ২৪ এপ্রিল একটি হত্যা মামলা রুজ্জু হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com