বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
যশোরে ঈদ শেষে আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ডবলমুরিং থানার বিশেষ অভিযানে ৪,১২,৪৯০/- টাকা ২ ভরি স্বর্ণালংকার, ১টি সিএনজি অটো রিক্সা সহ ৩ প্রতারক গ্রেফতার নওয়াপাড়ায় বিএনপি নেতা মরহুম বাচ্চু খান ( সর্দার) এর বিদেহী আত্নার মাগফিরাত কামনা করে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। সিএমপি’র অভিযানে বিদেশী আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধারসহ শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ৩ জন সহযোগী গ্রেফতার কোতোয়ালি থানার সফল অভিযান সিআরবিতে হালিমের লটারির নামে জুয়ার ব্যাবসা গুড়িয়ে দিল ওসি আফতাব উদ্দিন জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সাপ্লাই চেইন ও বাংকারিং প্রসংগে চেয়ারম্যান, চবক এর সভাপতিত্বে চট্টগ্রাম বন্দরে সভা অনুষ্ঠিত গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত চট্টগ্রামের পতেঙ্গায় ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন – অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম জেলার সীতাকুন্ডে জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর সমন্বয়য়ে সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করেছে-র‍্যাব-৭ ইরান–যুক্তরাষ্ট্র উত্তেজনা: সংযুক্ত আরব আমিরাতের বন্দরে থাকা জাহাজের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগে বিএসসি

চট্টগ্রাম ৮ আসনের উপনির্বাচনে সিএমপির নির্দেশনা

এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,আগামী ২৭/০৪/২০২৩ খ্রিঃ তারিখ জাতীয় সংসদের ২৮৫ চট্টগ্রাম-৮ নির্বাচনি এলাকায় শূন্য আসনের উপনির্বাচন উপলক্ষে ১৯০ টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তন্মধ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় ভোট কেন্দ্র ১১২ টি যা চাঁন্দগাও, পাঁচলাইশ ও বায়েজিদ বোস্তামী থানা এবং ৩, ৪, ৫, ৬ ও ৭ নং ওয়ার্ড এর অন্তর্ভুক্ত।

উক্ত নির্বাচন উপলক্ষ্যে নির্বাচনি এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষা, ভোট কেন্দ্রের নিরাপত্তা ও সাধারণ জনগণের নির্বিঘ্নে চলাচলের নিমিত্তে আগামী ২৬ এপ্রিল ২০২৩ তারিখ মধ্যরাত ১২ :০০ টা হতে ২৭ এপ্রিল মধ্যরাত ১২:০০ টা পর্যন্ত চট্টগ্রাম মেট্রোপলিটনস্থ নির্বাচনি এলাকায় পিকআপ ও ট্রাক চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হলো।

সেই সাথে চট্টগ্রাম মেট্রোপলিটনস্থ নির্বাচনি এলাকায় ২৫ এপ্রিল ২০২৩ তারিখ মধ্যরাত হতে ২৮ এপ্রিল ২০২৩ তারিখ মধ্যরাত পর্যন্ত মোটর সাইকেল চলাচলের উপর নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

নির্বাচনে প্রার্থী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন ও অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষক এবং নির্বাচনি এজেন্টদের জন্য এ নির্দেশনা প্রযোজ্য হবে না। তবে পর্যবেক্ষক ও পোলিং এজেন্টদের যানবাহনে নির্বাচন কমিশন কর্তৃক প্রদত্ত স্টিকার ব্যবহার করতে হবে।জাতীয় হাইওয়ে সমূহের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com