মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড বাংলাদেশ শ্রমিক ফেডারেশন বিএসএফ এইচ পাওয়ার ও সিএনজি চালক কমিটির কার্ড বিতরণ। জুলাই-আগস্টের শহীদরা চিরস্মরণীয় হয়ে থাকবে—মেয়র ডা.শাহাদাত হোসেন ভবদহ পানি নিষ্কাসন সংগ্রাম কমিটির আহবায়ক এর মৃত্যুতে অভয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের শোক প্রকাশ। লামায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে লিখিত অভিযোগ বাংলাদেশ শিপিং করপোরেশনের শত শত কোটি টাকা লুটপাটের মহড়ায় জিএম ইঞ্জিনিয়ার মোঃ ইউসুফ নির্বাহী পরিচালক প্রযুক্তি নিয়মিত করছেন নাবিক বানিজ্য। বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি বন্দর ইপিজেড-পতেঙ্গা থানা’র বৈজ্ঞানিক সেমিনার অনলাইন আইডি কার্ড বিতরণ অনুষ্ঠান মসজিদের জায়গা দখল করে পতিতালয়, ভেঙে দিয়ে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বিপুল পরিমাণে অস্ত্র, গোলাবারুদ সহ মিন্টুকে আটক করেছে-> কোস্ট গার্ড

যে প্রতিষ্ঠান অগ্নি নিরাপত্তা ব্যবস্থা রাখতে পারে না তারা কিভাবে ব্যবসা করবে, জেলা প্রশাসক

যে প্রতিষ্ঠান অগ্নি নিরাপত্তা ব্যবস্থা রাখতে পারে না তারা কিভাবে ব্যবসা করবে (জেলা প্রশাসক)

বশির আহমেদ রুবেল ঃ- চট্টগ্রাম

দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক অগ্নি দুর্ঘটনার প্রেক্ষিতে সোমবার বেলা ১২.৩০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নি নিরাপত্তা ব্যবস্থা জোরদারকরণ এবং জনসচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে চট্টগ্রামের ব্যবসায়ীদের নিয়ে একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন, আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান, জেলা প্রশাসক, চট্টগ্রাম।

চট্টগ্রাম ফায়ার সার্ভিস এর কর্মকর্তা, জেলা প্রশাসকের ম্যাজিস্ট্রেটবৃন্দ সহ এ সময় টেরিবাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ,রিয়াজউদ্দিন বাজারের ব্যবসায়িক নেতৃবৃন্দ, যোহুর হক মার্কেট ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ এবং চট্টগ্রাম চেম্বার অফ কমার্সের নেতৃবৃন্দ সহ সমাজের গণ্যমান্য ব্যক্তি,এসময়ে উপস্তিত ছিলেন, ব্যবসায়ী ও সাংবাদিকরা।

জেলা প্রশাসক উপস্থিত নেতৃবৃন্দের কাছে মার্কেটের খোঁজখবর নেন এবং অগ্নি নিরাপত্তা ব্যবস্থায় তারা কি ব্যবস্থা নিয়েছে সে বিষয়ে জানতে চান।তিনি উপস্থিত ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন,মার্কেটে কোন ধরনের দুর্ঘটনা ঘটলে সরকারের কোন ক্ষতি হবে না, ক্ষতিগ্রস্ত হবে যারা ব্যবসায়ি মানে আপনারা।দুর্ঘটনা ঘটলে ক্ষতিপূরণ দেয়া মাধ্যমে আপনাদের ক্ষতি কোন ভাবেই পুষিয়ে দেয়া সম্ভব হবে না, তাই আপনাদের নিজেদের কেই নিজেদের নিরাপত্তা ব্যবস্থার জোরদার করতে হবে। আপনারা দেশের জনগণ আপনাদের সেবায় আমরা যা যা করার প্রয়োজন আমরা সেগুলো করবো আপনাদের কোন ঘাটতি থাকলে সেটা প্রস্তাব পেশ করুন।

উপস্থিত ব্যবসায়িক নেতৃবৃন্দ বিভিন্ন বিষয় নিয়ে কথা বললেন এবং ফুটপাত থেকে হকার নিধনের সর্বোচ্চ সহযোগিতা চান, তারা বলেন হকারদের কারনে আমরা ব্যবসায়ীকভাবে বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছি। রাস্তায় যানযট সহ নানান সমস্যার সৃষ্টি হচ্ছে, তাদের বিরুদ্ধে জেলা প্রশাসক অচিরেই ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশাবাদ ব্যাক্ত করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com