শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
মায়ানমারে পাচারকালে ৩ ট্রাক ইউরিয়া সারসহ দুইজন পাচারকারী আটক করেছে – কোস্ট গার্ড ইপিজেড থানার আকমল আলীতে প্রশাসন আবারও ভেঙ্গে দিলো ওসমানের নতুন জুয়ার ঘর দুর্ধর্ষ ছিনতাইকারী মোঃ রিয়াজ প্রঃ রিয়াদকে গ্রেফতার করেছে ইপিজেড থানা পুলিশ সার্বিক নিরাপত্তায় যথাযথ ধর্মীয় ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপিত হলো জশনে জুলুস ঈদ-ই-মিলাদুন্নবী(সা.) চট্টগ্রামে ৫টি গুরুত্বপূর্ণ থানায় রদবদল সিএমপির হালিশহর থানায় হাজেরা আক্তার টুনি ও নুর নাহার ঝিল্লি ৮ কেজি গাঁজা সহ হাতে নাতে গ্রেফতার। চট্টগ্রাম বহিঃনোঙ্গরে বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ কোস্ট গার্ডের যৌথ অভিযান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড

নীলফামারীতে খ্রীষ্টান ধর্মাবলম্বীদের আলোচনা সভা অনুষ্ঠিত

নীলফামারীতে খ্রীষ্টান ধর্মাবলম্বীদের আলোচনা সভা অনুষ্ঠিত

সত্যেন্দ্রনাথ রায়,নীলফামারী,প্রতিনিধি

নীলফামারীতে খ্রীষ্টান ধর্মাবলম্বীদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।

রবিবার ৯ ই এপ্রিল সকাল দশটায় নীলফামারী
জেলা খ্রীষ্টান ঐক্য পরিষদের আয়োজনে হাড়োয়া মিশন মাঠে এ সভার আয়োজন করে।

আলোচনা সভায় খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি মিঃ মাইকেল এন্ড্রু সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদান করন নীলফামারী -২ আসনের সংসদ সদস্য বীর-মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান নুর এমপি, আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ ও ভাইস চেয়ারম্যান দীপক চক্রবর্তী, শান্তনা চক্রবর্তী প্রমুখ।

আরো ছিলেন সদর আওয়ামী লীগ শাখার সভাপতি আবুজার রহমান, সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান,প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএলসি কমিশনের সুপারভাইজিং পালক, রেভা.কমল রায় ও বিশেষ বক্তা ধর্মিয় বিষয়ক মন্ত্রানলয়ের খ্রীষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাষ্ট এর সচিব নির্মল রোজারিও,বাংলাদেশ লুথারেন্স চার্চ এর সিনোড চেয়ারম্যান মিঃ টমাস রায়, প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রেভা.ডেভিট কানাই ঋষি।

অন্যান্যদের মধ্যে আরো ছিলেন
রেভা.সন্তোষ রায়,রেভা.কল্পনা রায়, মিঃ প্রদিপ কুমার রায়,মিঃ জিনিয়া হাসদা,রেভা ডালিম রায়।

এর পূর্বে খ্রীষ্টান ধর্মাবলম্বীরা প্রার্থনা,বাইবেল পাঠ,গান বাজনা সহ নানা আয়োজনের মধ্যদিয়ে প্রভু যীশুখ্রীষ্টের পুনরুত্থান দিনটি পালন করে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com