মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
মায়ানমারে পাচারকালে ৩ ট্রাক ইউরিয়া সারসহ দুইজন পাচারকারী আটক করেছে – কোস্ট গার্ড ইপিজেড থানার আকমল আলীতে প্রশাসন আবারও ভেঙ্গে দিলো ওসমানের নতুন জুয়ার ঘর দুর্ধর্ষ ছিনতাইকারী মোঃ রিয়াজ প্রঃ রিয়াদকে গ্রেফতার করেছে ইপিজেড থানা পুলিশ সার্বিক নিরাপত্তায় যথাযথ ধর্মীয় ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপিত হলো জশনে জুলুস ঈদ-ই-মিলাদুন্নবী(সা.) চট্টগ্রামে ৫টি গুরুত্বপূর্ণ থানায় রদবদল সিএমপির হালিশহর থানায় হাজেরা আক্তার টুনি ও নুর নাহার ঝিল্লি ৮ কেজি গাঁজা সহ হাতে নাতে গ্রেফতার। চট্টগ্রাম বহিঃনোঙ্গরে বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ কোস্ট গার্ডের যৌথ অভিযান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড

বন্দরটিলা টিসিবি ভবনের পাশে জুতার কারখানায় অগ্নিকাণ্ড

বন্দরটিলা টিসিবি ভবনের পাশে জুতার কারখানায় অগ্নিকাণ্ড

বাবুল হোসেন বাবলা :০৬এপ্রিল

ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ(টিসিবি) ভবনের পাশে একটি জুতার সোল কারখানায় অগ্নিকাণ্ড হয়েছে।
নগরীর ইপিজেড থানাধীন বন্দরটিলা এলাকায় বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকাল ১১টা ১০ মিনিটে আগুন লাগে। প্রায় ৪৫ মিনিট চেষ্টার পর ১১টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
আগ্রাবাদ বিভাগীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ মিয়া জানান, টিসিবি ভবনে জুতার সোল তৈরির কারখানায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ইপিজেড স্টেশনের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের অফিসার মিষ্টার হামিদ বলেন, ‘কী কারণে আগুন লেগেছে তা এখন নিশ্চিত হওয়া যায়নি। আমরা চেষ্টা করছি কারণ চিহ্নিত করার। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।’
টিসিবি চট্টগ্রাম কার্যালয়ের সহকারী পরিচালক মো. হাবিবুর রহমান সংবাদ মাধ্যম কে বলেন, ‘সকালে টিসিবি ভবনে আমাদের ভাড়াটিয়া প্রতিষ্ঠান ‘রমনা ইন্টারন্যাশনাল’ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে । ঐ
প্রতিষ্ঠানে জুতার সোল তৈরি করা হয়। তবে টিসিবির পণ্যে কোনও ক্ষয়ক্ষতি হয়নি এবং কোন লোক জনের ক্ষতি হয়নি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com