রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:২৬ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড বাংলাদেশ শ্রমিক ফেডারেশন বিএসএফ এইচ পাওয়ার ও সিএনজি চালক কমিটির কার্ড বিতরণ। জুলাই-আগস্টের শহীদরা চিরস্মরণীয় হয়ে থাকবে—মেয়র ডা.শাহাদাত হোসেন ভবদহ পানি নিষ্কাসন সংগ্রাম কমিটির আহবায়ক এর মৃত্যুতে অভয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের শোক প্রকাশ। লামায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে লিখিত অভিযোগ বাংলাদেশ শিপিং করপোরেশনের শত শত কোটি টাকা লুটপাটের মহড়ায় জিএম ইঞ্জিনিয়ার মোঃ ইউসুফ নির্বাহী পরিচালক প্রযুক্তি নিয়মিত করছেন নাবিক বানিজ্য। বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি বন্দর ইপিজেড-পতেঙ্গা থানা’র বৈজ্ঞানিক সেমিনার অনলাইন আইডি কার্ড বিতরণ অনুষ্ঠান মসজিদের জায়গা দখল করে পতিতালয়, ভেঙে দিয়ে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বিপুল পরিমাণে অস্ত্র, গোলাবারুদ সহ মিন্টুকে আটক করেছে-> কোস্ট গার্ড

ডাকাতি প্রস্তুতির সময় অস্ত্র সহ ৩ ডাকাত গ্রেফতার

চট্টগ্রাম নগরীর জনবহুল জনবসতিপূর্ণ এলাকার বাকলিয়া থানাধীন এক্সেস রোড এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ সহ ০৩ (তিন) জন ডাকাতকে গ্রেফতার করলেন বাকলিয়ার থানার চৌকস পুলিশ টিম।

ডেক্স নিউজঃ- সিএমপি মিডিয়া

উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পিপিএম (বার) সার্বিক দিক-নির্দেশনায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নোবেল চাকমা, পিপিএম এবং সহকারী পুলিশ কমিশনার (চকবাজার জোন) মোঃ শহীদুল ইসলাম তত্ত্বাবধানে, অফিসার ইনচার্জ, বাকলিয়া থানা মোহাম্মদ আবদুর রহিমের নেতৃত্বে মামলার বাদি এসআই (নিঃ) মোঃ আব্দুল ওয়াদুদ চৌধুরী এবং স্পেশাল-নৈশ ডিউটিতে নিয়োজিত এসআই (নিরস্ত্র) ইসমিট চাকমা ও এএসআই (নিঃ) লুৎফর রহমান সঙ্গীয় ফোর্সসহ বাকলিয়া থানা এলাকায় মাদক ও ছিনতাই প্রতিরোধের ডিউটি পরিচালনা করাকালে ৩০ শে মার্চ ভোর রাত্রি ০৩:১৫ মিনিটে এলাকায় নিয়মিত সাঁড়াশি অভিযান পরিচালনা করে এসময় ১। মোঃ কাউসার হোসেন (২৬), ২। মোঃ নয়ন হোসেন হৃদয় (২৭) ও ৩। মোঃ মনির (২১)কে ঘটনাস্থল থেকে গ্রেফতার করে।

গ্রেফতার কালে তাদের হেফাজত হতে ক) ১টি দেশীয় তৈরি একনলা বন্দুক ও ০২টি কার্তুজ, খ) ০১টি স্টিলের টিপ ছোরা, গ) ০১টি প্লাস্টিকের হাতলযুক্ত চাইনিজ কুড়ালসহ ০১ (এক) টি প্লাস্টিকের বাজারের ব্যাগ উদ্ধার করে আইনানুগভাবে জব্দ করা হয়।

গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে তারা নিজেদের উল্লিখিত নাম-ঠিকানা প্রকাশ করে এবং তাদের সাথে থাকা পালিয়ে যাওয়া অজ্ঞাতনামা ৫/৬ জন আসামিদের সাথে ঘটনাস্থলসহ রসুলবাগ আবাসিক এলাকায় ডাকাতির প্রস্তুতি গ্রহণের উদ্দেশ্যে সমবেত হয়েছিলো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়।

উল্লেখ্য যে, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সিএমপির বিভিন্ন থানায় ১৮ টি মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে বাকলিয়া থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com