রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড বাংলাদেশ শ্রমিক ফেডারেশন বিএসএফ এইচ পাওয়ার ও সিএনজি চালক কমিটির কার্ড বিতরণ। জুলাই-আগস্টের শহীদরা চিরস্মরণীয় হয়ে থাকবে—মেয়র ডা.শাহাদাত হোসেন ভবদহ পানি নিষ্কাসন সংগ্রাম কমিটির আহবায়ক এর মৃত্যুতে অভয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের শোক প্রকাশ। লামায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে লিখিত অভিযোগ বাংলাদেশ শিপিং করপোরেশনের শত শত কোটি টাকা লুটপাটের মহড়ায় জিএম ইঞ্জিনিয়ার মোঃ ইউসুফ নির্বাহী পরিচালক প্রযুক্তি নিয়মিত করছেন নাবিক বানিজ্য। বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি বন্দর ইপিজেড-পতেঙ্গা থানা’র বৈজ্ঞানিক সেমিনার অনলাইন আইডি কার্ড বিতরণ অনুষ্ঠান মসজিদের জায়গা দখল করে পতিতালয়, ভেঙে দিয়ে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বিপুল পরিমাণে অস্ত্র, গোলাবারুদ সহ মিন্টুকে আটক করেছে-> কোস্ট গার্ড

রোহিঙ্গাদের জন্য বাংলাদেশি পাসপোর্ট, এনআইডি ও জন্মনিবন্ধন সার্টিফিকেট তৈরির জালিয়াতি চক্রের ৩ জন আটক।

ডিবি (উত্তর-দক্ষিণ), সিএমপি বিভাগের স্পেশাল টিম কর্তৃক রোহিঙ্গাদের জন্য বাংলাদেশি পাসপোর্ট, এনআইডি ও জন্মনিবন্ধন সার্টিফিকেট তৈরির জালিয়াতি চক্রের ৩ সদস্য আটক।

ডেক্স নিউজঃ- সিএমপি মিডিয়া

ডিবি (উত্তর-দক্ষিণ), সিএমপি এর উপ-পুলিশ কমিশনার জনাব নিহাদ আদনান তাইয়ান এর সার্বিক দিক-নির্দেশনায় ও ডিবি (উত্তর) বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জনাব মোঃ সোনাহর আলীর নেতৃত্বে স্পেশাল টিমের পুলিশ পরিদর্শক জনাব রিপন কুমার দাস সহ অন্যান্য সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে এবং ইতোমধ্যে রুজুকৃত মামলার তদন্তের ধারাবাহিকতায় ঢাকার আগারগাঁও এর পাসপোর্ট অফিসের সামনের রাস্তায় অবস্থিত বন্ধু টেলিকম নামক দোকানে অভিযান পরিচালনা করে ১। মো: রাজু শেখ (৩২), ২। মো: মাহমুদুল রিয়াদ (২৪) এবং ৩। নয়ন শেখ (২১)’কে আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তিরা জানান, তারা বছর খানেক যাবৎ রোহিঙ্গাদের জন্য বাংলাদেশি পাসপোর্ট, এনআইডি ও জন্মনিবন্ধন সার্টিফিকেট জালিয়াতির মাধ্যমে প্রস্তুত করে আসছে। অভিযানকালে তাদের নিকট হতে জালিয়াতির মাধ্যমে প্রস্তুতকৃত রোহিঙ্গাদের জন্য ৩ টি এনআইডি ও ৫ টি জন্মনিবন্ধন সার্টিফিকেট জব্দ করা হয়েছে, এছাড়াও জালিয়াতির কাজে ব্যবহৃত সরঞ্জামাদিও জব্দ করা হয়।

উক্ত চক্রটি জালিয়াতির মাধ্যমে প্রস্তুতকৃত এসকল এনআইডি ও জন্মনিবন্ধন সার্টিফিকেট তৈরি করে তা রোহিঙ্গাদের বাংলাদেশি পাসপোর্ট প্রাপ্তিতে কাজ করে আসছিলো। ইতোপূর্বে এ চক্রের কয়েকজন সদস্য ডিবি (উত্তর-দক্ষিণ), সিএমপি কর্তৃক আটক হয়েছিলো এবং তাদের নিকট থেকে রোহিঙ্গাদের জন্য জালিয়াতির মাধ্যমে প্রস্তুতকৃত বাংলাদেশি পাসপোর্ট জব্দ করা হয়েছিলো। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com