মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
মায়ানমারে পাচারকালে ৩ ট্রাক ইউরিয়া সারসহ দুইজন পাচারকারী আটক করেছে – কোস্ট গার্ড ইপিজেড থানার আকমল আলীতে প্রশাসন আবারও ভেঙ্গে দিলো ওসমানের নতুন জুয়ার ঘর দুর্ধর্ষ ছিনতাইকারী মোঃ রিয়াজ প্রঃ রিয়াদকে গ্রেফতার করেছে ইপিজেড থানা পুলিশ সার্বিক নিরাপত্তায় যথাযথ ধর্মীয় ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপিত হলো জশনে জুলুস ঈদ-ই-মিলাদুন্নবী(সা.) চট্টগ্রামে ৫টি গুরুত্বপূর্ণ থানায় রদবদল সিএমপির হালিশহর থানায় হাজেরা আক্তার টুনি ও নুর নাহার ঝিল্লি ৮ কেজি গাঁজা সহ হাতে নাতে গ্রেফতার। চট্টগ্রাম বহিঃনোঙ্গরে বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ কোস্ট গার্ডের যৌথ অভিযান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড

নীলফামারী কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ব্যাংক অফিসার নিহত

নীলফামারী কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ব্যাংক অফিসার নিহত< সত্যেন্দ্রনাথ রায়,নীলফামারী,প্রতিনিধিঃ নীলফামারী কিশোরগঞ্জে আশরাফুল ইসলাম সো হেল নামে(৪১)একজন নিহত হয়েছে। সোমবার ২৭ শে মার্চ সকাল সারে আট ঘটিকায় উপজেলা পুটিমারী ইউনিয়নের এতিমখানা মন্থনা নামক স্থানে এই ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তি একই ইউনিয়নের মুন্সিপাড়া গ্রামের মৃত মোজাম্মেল হোসেনের ২য় ছেলে আশরাফুল ইসলাম সোহেল। স্থানীয় সুত্রে জানাযায় দ্রুত বেগে মোটর সাইকেল করে কিশোরগঞ্জ থেকে কর্মস্থল নীলফামারী অভিমুখে আসতেছিলেন (আশরাফুল) । মোটর সাইকেলের গতিবেগ বেশি থাকায় নিজে কন্ট্রোল করতে না পেরে তার মোটর সাইকেল স্বজোরে ধাক্কা লাগে এতিমখানার পাকাঘরে, বিকট শব্দে ছিটকে পরে তিনি ।এতে মারাত্মকভাবে আঘাত প্রাপ্ত হন। এতেই ঘটে বিপত্তি। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে ভর্তি করান। রোগীর অবস্থা বেগতিক দেখে কর্তব্যরত ডা.রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন । বারটার দিকে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তিনি মৃত্যু বরন করেন। তিনি ন্যাশনাল ব্যাংক লিঃ নীলফামারী শাখার একজন সিনিয়র অফিসার ছিলেন। তার এক স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে সন্তানের বাবা। এখন শোকের মাতম চলছে পরিবারটিতে। এ বিষয়ে কথা হলে কিশোরগঞ্জ থানা অফিসার ইনচার্চ রাজিব কুমার রায় মৃত্যুর বিষয় নিশ্চিত করেন এবং বলেন রংপুর মেডিকেলে থেকে এখনও লাশঁ এসে পৌঁছায়নি আসলে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com