বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
মায়ানমারে পাচারকালে ৩ ট্রাক ইউরিয়া সারসহ দুইজন পাচারকারী আটক করেছে – কোস্ট গার্ড ইপিজেড থানার আকমল আলীতে প্রশাসন আবারও ভেঙ্গে দিলো ওসমানের নতুন জুয়ার ঘর দুর্ধর্ষ ছিনতাইকারী মোঃ রিয়াজ প্রঃ রিয়াদকে গ্রেফতার করেছে ইপিজেড থানা পুলিশ সার্বিক নিরাপত্তায় যথাযথ ধর্মীয় ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপিত হলো জশনে জুলুস ঈদ-ই-মিলাদুন্নবী(সা.) চট্টগ্রামে ৫টি গুরুত্বপূর্ণ থানায় রদবদল সিএমপির হালিশহর থানায় হাজেরা আক্তার টুনি ও নুর নাহার ঝিল্লি ৮ কেজি গাঁজা সহ হাতে নাতে গ্রেফতার। চট্টগ্রাম বহিঃনোঙ্গরে বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ কোস্ট গার্ডের যৌথ অভিযান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড

বন্দর থানার অভিযানে ৩ ছিনতাইকারী মূল হোতাসহ গ্রেফতার।

বন্দর থানা কর্তৃক ছিনতাইকৃত মোবাইল সেট ও ছিনতাইকাজে ব্যবহৃত ২টি ছুরি উদ্ধার ঘটনার মূল হোতাসহ ৩ জন গ্রেফতার।

ডেক্স নিউজঃ- সিএমপি মিডিয়া

বন্দর বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব শাকিলা সোলতানা মহোদয়ের সার্বিক নির্দেশনায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (বন্দর) জনাব শেখ শরীফ উজ জামানের তত্ত্বাবধানে, সহকারী পুলিশ কমিশনার (বন্দর জোন) জনাব মাহমুদুল হাসান ও বন্দর থানার অফিসার ইনচার্জ জনাব সন্‌জয় কুমার সিন্‌হার প্রত্যক্ষ নেতৃত্বে এসআই/আব্দুল্লাহ আল নোমান ও সংগীয় অফিসার এসআই/মোঃ ফয়সাল সরোয়ার বন্দর থানার মাইজপাড়া এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে ঘটনার সাথে জড়িত তদন্তেপ্রাপ্ত অভিযুক্ত ১। মোঃ নয়ন (২৮) ও ২। অনিক দাশ রাহুল (২০)’কে মাইজপাড়া আলী পুকুর পাড় সংলগ্ন করিম ভিলার নিচতলার সিঁড়ির ডান পাশের ১ নং রুম হতে ২৫/০৩/২০২৩ খ্রিঃ তারিখ রাত ২২.৩০ ঘটিকায় স্থানীয় জনতার সহায়তায় আটক করেন।

পরবর্তীতে অভিযুক্তদ্বয়ের দেহ তল্লাশিকালে ১ নং অভিযুক্ত মোঃ নয়ন (২৮) এর পরিহিত প্যান্টের ডান পকেট হতে ঘটনায় ছিনতাই হওয়া ভিকটিম শহিদুলের এন্ড্রয়েড মোবাইল ফোন ও তার বাম পকেট হতে ঘটনার সময়ে ছিনতাইকাজে ব্যবহৃত একটি স্টিলের ফোল্ডিং ধারালো টিপ ছুরি এবং ২ নং অভিযুক্ত অনিক দাশ রাহুল (২০)’এর পরিহিত প্যান্টের বাম পকেট হতে ছিনতাইকাজে ব্যবহৃত একটি স্টিলের ফোল্ডিং ধারালো টিপ ছুরি প্রাপ্ত হয়ে জব্দ করা হয়।

অভিযুক্তদ্বয়কে জিজ্ঞাসাবাদে তাদের অপর সহযোগী মোঃ রিয়াজের সহযোগিতায় ঘটনার তারিখ ও সময়ে মামলার বাদিকে ছুরিকাঘাত করে ভয়ভীতি প্রদান করতঃ বাদি ও তার সংগীয় জনাব শহীদুলের নিকট হতে মোবাইল, মানিব্যাগ, টাকা ও অন্যান্য আলামত ছিনিয়ে নেয় বলে জানায়। ছিনতাইকৃত অপর একটি মোবাইল সেট, নগদ টাকা ও অন্যান্য আলামতের বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে তারা জানায় যে, অপর মোবাইলটি ১৫০০ টাকা ও ০২ বোতল বাংলা মদের বিনিময়ে তাহাদের সহযোগী অভিযুক্ত মোঃ সাহেদ হোসেন সানি (৩০)’র নিকট বিক্রি করেন।

অতঃপর ১ ও ২ নং অভিযুক্তদ্বয়কে নিয়ে তাদের প্রদত্ত তথ্য ও শনাক্ত মতে মোঃ সাহেদ হোসেন সানি (৩০)’কে গ্রেফতার করা হয়।

এখানে উল্লেখ যে, গ্রেপ্তারকৃত আসামি নয়ন বন্দর থানার তালিকাভুক্ত ছিনতাইকারী, তার বিরুদ্ধে সিএমপির বিভিন্ন থানায় ১১টি মামলা রয়েছে ৷

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com