রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড বাংলাদেশ শ্রমিক ফেডারেশন বিএসএফ এইচ পাওয়ার ও সিএনজি চালক কমিটির কার্ড বিতরণ। জুলাই-আগস্টের শহীদরা চিরস্মরণীয় হয়ে থাকবে—মেয়র ডা.শাহাদাত হোসেন ভবদহ পানি নিষ্কাসন সংগ্রাম কমিটির আহবায়ক এর মৃত্যুতে অভয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের শোক প্রকাশ। লামায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে লিখিত অভিযোগ বাংলাদেশ শিপিং করপোরেশনের শত শত কোটি টাকা লুটপাটের মহড়ায় জিএম ইঞ্জিনিয়ার মোঃ ইউসুফ নির্বাহী পরিচালক প্রযুক্তি নিয়মিত করছেন নাবিক বানিজ্য। বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি বন্দর ইপিজেড-পতেঙ্গা থানা’র বৈজ্ঞানিক সেমিনার অনলাইন আইডি কার্ড বিতরণ অনুষ্ঠান মসজিদের জায়গা দখল করে পতিতালয়, ভেঙে দিয়ে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বিপুল পরিমাণে অস্ত্র, গোলাবারুদ সহ মিন্টুকে আটক করেছে-> কোস্ট গার্ড

ডোমারে গোলকিপার রবিনকে সংবর্ধনা

ডোমারে গোলকিপার রবিনকে সংবর্ধনা

সত্যেন্দ্রনাথ রায়,নীলফামারী,প্রতিনিধি

বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট-২০২২ এর জাতীয় চাম্পিয়ন দলের খেলায় অসামান্য অবদান
রাখায় গোলকিপার কৃতি খেলোয়ার ফেরদৌস ইসলাম রবিনকে নিজ জেলা নীলফামারীর ডোমারে সংবর্ধনা দেওয়া হয়েছে।

বৃহষ্পতিবার বিকাল ৫ ঘটিকার সময় নীলফামারীর ডোমার ডাকবাংলো মাঠে রবিনকে সংবর্ধনা প্রদান করেন তাকে প্রশিক্ষন দেয়া সংগঠন ডোমার উপজেলা পরিষদ ফুটবল একাডেমি ও তার সতীর্থরা। গত ২২মার্চ বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে ঢাকা বিভাগের রাজবাড়ীকে ২-০ গোলে পরাজিত করে ফাইনালে চাম্পিয়ন হয় রংপুর বিভাগের নীলফামারী জেলার পূর্ব পঞ্চপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিজয়ী দলের গোলকিপার ফেরদৌস ইসলাম রবিন ডোমার উপজেলা পরিষদ ফুটবল একাডেমি’র নিয়মিত প্রশিক্ষণার্থী ও উপজেলার চিকনমাটি এলাকার রাশেদুল ইসলাম চাঁন মিয়া এবং নার্গিস বেগম ধওলী দম্পতির ছোট ছেলে।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোমার উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ।
ডোমার মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ শাহিনুল ইসলাম বাবুর সঞ্চালনায় এবং ডোমার বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল আলমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ডোমার পৌরসভার প্যানেল মেয়র সেলিম রেজা, ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রুহুল আমিন, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক হাফিজুর রহমান মানিক, পৌর কাউন্সিলর কাওসার আলম, উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারন সম্পাদক সফিয়ার রহমান রতন, সাবেক খেলোয়ার ও মাহিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবীর, সাবেক খেলোয়ার আতাউর রহমান, জগোবন্ধু রায়, উপজেলা পরিষদ ফুটবল একাডেমি’র মহিলা দলের প্রশিক্ষক কবির হোসেন, ফারুক হোসেন, বালক দলের প্রশিক্ষক স্বপন কুমার রায় প্রমূখ।
এছাড়াও রবিনের মা নার্গিস বেগম ধওলী, বাবা রাশেদুল ইসলাম চাঁন মিয়া, নানা ছপির উদ্দিন ও নানী হালিমা বেগমসহ রবিনের সতীর্থরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।তার অবদান আগামীতে উদিয়মান খেলোয়ারদের মনে আরো উৎসাহ যোগাবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com