রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:২১ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড বাংলাদেশ শ্রমিক ফেডারেশন বিএসএফ এইচ পাওয়ার ও সিএনজি চালক কমিটির কার্ড বিতরণ। জুলাই-আগস্টের শহীদরা চিরস্মরণীয় হয়ে থাকবে—মেয়র ডা.শাহাদাত হোসেন ভবদহ পানি নিষ্কাসন সংগ্রাম কমিটির আহবায়ক এর মৃত্যুতে অভয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের শোক প্রকাশ। লামায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে লিখিত অভিযোগ বাংলাদেশ শিপিং করপোরেশনের শত শত কোটি টাকা লুটপাটের মহড়ায় জিএম ইঞ্জিনিয়ার মোঃ ইউসুফ নির্বাহী পরিচালক প্রযুক্তি নিয়মিত করছেন নাবিক বানিজ্য। বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি বন্দর ইপিজেড-পতেঙ্গা থানা’র বৈজ্ঞানিক সেমিনার অনলাইন আইডি কার্ড বিতরণ অনুষ্ঠান মসজিদের জায়গা দখল করে পতিতালয়, ভেঙে দিয়ে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বিপুল পরিমাণে অস্ত্র, গোলাবারুদ সহ মিন্টুকে আটক করেছে-> কোস্ট গার্ড

নীলফামারীতে ৬৯ জন টাকা ছাড়াই পেল পুলিশের চাকুরী

নীলফামারীতে ৬৯ জন টাকা ছাড়াই পেল
পুলিশের চাকুরী

সত্যেন্দ্রনাথ রায়,নীলফামারী,প্রতিনিধি

নীলফামারীতে নিজ মেধা আর যোগ্যতায় ৬৯ জন নারী পুরুষ পেল পুলিশের চাকুরী (ট্রেইনিং রিক্রুট কনস্টেবল পদে) তাদের খরচ মাত্র ১২০ টাকা।
এ বিষয়ে সোমবার নীলফামারী পুলিশ লাইন্স হলরুমে সাংবাদিকদের সাথে এক প্রেস কনফারেন্স এর আয়োজন করে জেলা পুলিশ কর্তৃপক্ষ।

প্রেস ব্রিফিং এ জেলা পুলিশ সুপার মোঃ মােস্তাফিজুর রহমান পিপিএম বলেন,শতভাগ
স্বচ্ছতা ও যোগ্যতার ভিত্তিত্তে পুলিশের নিয়োগ
পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।প্রকৃত মেধাবীরাই প্রতিযোগীতার মাধ্যমে ৬৯ জন চাকুরিতে সুযোগ পেয়েছে। আগামীতে এ ধারা অব্যাহত থাকবে।

চাকুরীতে নিয়োগ প্রাপ্ত ডিমলা পূর্ব ছাতনাই ইউ
নিয়নের শাহ আলম বলেন, মানুষের
বাসা বাড়িতে ঝিএর কাজ করে আমার মা ছোট ভাই ও আমাকে অনেক কষ্টে পড়াশুনা করিয়েছে । সেই দুঃখ এখনও চোঁখে ভাসে আমার, মা শায়লাকে বাবা বাহার উদ্দিন ছেরে অন্যত্র চলে যায় অনেক আগে, তখন আমি ৭ম শ্রেণীতে পরাশুনা করি।দুই ভাই পরীক্ষা দিয়েছি যোগ্যতায় আমার চাকুরী হয়েছে। ছোট ভাইয়ের চাকুরী হয়নি।

নীলফামারী সদর হারোয়া এলাকার চাকুরী প্রাপ্ত বৈশাখী রানী দাস বলেন বাবা আমার বহুদিন ধরে অসুস্থ, মা গৌরি হারভাঙ্গা পরিশ্রমে বাবার চিকিৎসা,সংসার সামলানো সহ আমাকে কে উচ্চ মাধ্যমিক পর্যন্ত পরাশুনা করিয়েছে। আজ বিনা টাকায় চাকুরী পেলাম এ আনন্দে মায়ের চোখেমুখে আনন্দের অশ্রু ঝরছিল। গৌরি রানী বলেন টাকা হলে আমার মেয়ের কখনও চাকুরী জুটতো না।কারন সে টাকা আমার নাই। নিয়োগ প্রাপ্তদের কাছ থেকে
জানাযায় চাকুরী পাওয়াদের মধ্যে বেশীরভাগ হতদরিদ্র, দরিদ্র ও কৃষক পরিবারের সন্তান।

এসময় উপস্থিত ছিলেন,নীলফামারী ট্রেনিং রিক্রুট কনস্টেবল নিয়োগ পরীক্ষার সদস্য
রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড
অপস) মোছাঃসুলতানা রাজিয়া,পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস)কনক কুমার দাস,নীলফামারী জেলা অতিরিক্ত পুলিশ সুপার আমিরুল ইসলাম,সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সারোয়ার আলম,
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোহাম্মদ সাইফুল ইসলাম সহ আরো অনেকে
উপস্থিত ছিলেন।

জেলায় ৫৯ জন পুরুষ ১০ জন নারী পলিশ
চাকুরীতে নিয়োগ প্রাপ্ত হন নীলফামারী জেলা পুলিশ সুপার চাকুরী প্রাপ্ত সকলকে ফুলদিয়ে উষ্ণ শুভেচ্ছা জানান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com