বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
আত্মহত্যার সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক: মোবাইলের তথ্য মুছে ফেলা ও মেমোরি কার্ড গায়েব, বাড়ছে রহস্য,, হরমুজ প্রণালি অতিক্রম এমভি বাংলার জয়যাত্রা হালিশহর বড়পুলে মহেশ খালের পাড়ে অবৈধ গরুর বাজার উচ্ছেদ: গুড়িয়ে দিলো সেনাবাহিনী ইপিজেড থানা পুলিশের বিশেষ অভিযানে ২২০০ পিস ইয়াবা ট্যাবলেট ৫ কেজি গাঁজা,মাদক বিক্রয়ের নগদ টাকা ও ১টি মোটরসাইকেলসহ ১ গ্রেফতার নতুন কৌশলে মেয়ে দিয়ে ফাঁদে ফেলে সর্বস্ব হাতিয়ে নিচ্ছে একটি চক্র। চট্টগ্রামে ৭.৬৫ মডেলের বিদেশি পিস্তলসহ ১জনকে গ্রেফতার করেছে – ডিবি বাংলাদেশ শিপিং কর্পোরেশনের বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা। ৮কেজি হেরোইন ১৪,০০০ হাজার পিস ইয়াবা ও মাদক বহনের কাজে ব্যবহৃত বাসসহ গ্রেফতার ৩ ডিবি পশ্চিম চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ২০২৪-২৫ এবং ২০২৫-২৬ অর্থবছরের ১ম ৯মাসের তুলনামূলক পারফরম্যান্স রিপোর্ট প্রকাশ করেছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের জোর তৎপরতায় ভূয়া নথিপত্র ব্যবহার করে চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার পাচারের অপচেষ্টাকালে কন্টেইনার আটক

নীলফামারীর সৈয়দপুরে রোড দুর্ঘটনায় নিহত ১ আহত ৩

নীলফামারীর সৈয়দপুরে রোড দুর্ঘটনায় নিহত ১ আহত ৩

সত্যেন্দ্রনাথ নাথ রায়,নীলফামারী,প্রতিনিধি

নীলফামারীর সৈয়দপুরে রোড দুর্ঘটনায় আব্দুল হাকিম নামে এক ব্যক্তি নিহত হয়েছে। অপর আল আমিন,আলমগীর, ইকবাল নামে তিন ব্যক্তি মারাত্মক ভাবে আহত হয়েছে। এখন তারা মুমুর্ষ অবস্থায় সৈয়দপুর একশো শয্যা হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।

ঘটনা মঙ্গলবার (১৪ মার্চ) সকাল আট ঘটিকায় সৈয়দপুর পৌরশহরের পাঁচমাথা মোর রেললাইন সংগ্লন ফলের আড়ৎ নামক স্থানে এ
ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি রংপুর মিঠাপুকুর বড়বালা ইউনিয়নের মৃত আব্দুল হালিমের ব্যবসায়ী ছেলে আব্দুল হাকিম (৫৯)। আহতরা হলেন সৈয়দপুর বাবুপাড়া এলাকার আবুতালেবের
ছেলে আল আমিন(২৩) হাতিখানা মহল্লার ইউ
সুফ আলীর ছেলে ইকবাল হোসেন ও পুরাতন বাবুপাড়া এলাকার আলিম উদ্দিনের ছেলে
আলমগীর (২৯)।

প্রত্যক্ষ ও পুলিশ সুত্রে জানাযায়, কোন যান বাহন যেন রেল লাইনে উঠে না পাড়ে
সে কারনে পুড়াতন লাইনের খুটি হিসেবে ফলের আরতের পাশে পুতে রাখা ছিল আগে
থেকেই। তার পাশেই বড়ই (কুল) বিক্রী করতেছিল হাকিম। এমন সময় আঙ্গুরফল বোঝাই একটি ট্রাক গাড়ি আরতে খালাসের জন্য ঢুকে পরলে ঐ খুটিতে স্বজোরে ধাক্কা দেয় ট্রাকটি, এতেই খুটিটি আব্দুল হাকিমের মাথার উপরে এসে পরে,আর ঘটনা স্থলেই আব্দুল হাকিমের মৃত্যু ঘটে।

সৈয়দপুর থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) আবু তারেক দিপু ঘটনার সত্যতা
স্বীকার করে বলেন, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে দাফন কাজ সম্পন্ন করার জন্য অভিভাবকের কাছে লাঁশ প্রদান করা হবে। অপর দিকে ঘাতক ট্রাকটিকে আটক করলেও ড্রাইভার হেলপার কে আটক করা সম্ভব হয়নি বলে নিশ্চিত করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com