বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে ৫টি গুরুত্বপূর্ণ থানায় রদবদল সিএমপির হালিশহর থানায় হাজেরা আক্তার টুনি ও নুর নাহার ঝিল্লি ৮ কেজি গাঁজা সহ হাতে নাতে গ্রেফতার। চট্টগ্রাম বহিঃনোঙ্গরে বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ কোস্ট গার্ডের যৌথ অভিযান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড বাংলাদেশ শ্রমিক ফেডারেশন বিএসএফ এইচ পাওয়ার ও সিএনজি চালক কমিটির কার্ড বিতরণ। জুলাই-আগস্টের শহীদরা চিরস্মরণীয় হয়ে থাকবে—মেয়র ডা.শাহাদাত হোসেন ভবদহ পানি নিষ্কাসন সংগ্রাম কমিটির আহবায়ক এর মৃত্যুতে অভয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের শোক প্রকাশ। লামায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে লিখিত অভিযোগ

সাজাপ্রাপ্ত পলাতক আসামী পুলিশের হাতে আটক

নীলফামারী ডোমারে মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী পুলিশের হাতে আটক

সত্যেন্দ্রনাথ রায় ঃ- নীলফামারী,প্রতিনিধি

নীলফামারী ডোমার থানায় পুলিশ কর্তৃক মাদক মামলার ০২(দুই) বছরের সশ্রম সাজা এবং ৫০০০/- টাকা অর্থদন্ডে দন্ডিত আসামী মো: রফিকুল ইসলাম(৩৫)কে গোপন সংবাদের ভিত্ততে আটক করেছে ডোমার থানা পুলিশ। সে পূর্ব বোড়াগাড়ী কলেজপাড়া এলাকার- সামসুল ইসলামের ছেলে।

৭ ই মার্চ সন্ধ্যাবেলা এএসআই আক্তারুজ্জামান মন্ডল পলাশের নেতৃত্বে অফিসার ও সংগীয়ফোর্স সহ আসামী কে আটক করে।

মামলা সূত্রে জানা যায় মাদক মামলার ০২(দুই) বছরের সশ্রম সাজাপ্রাপ্ত আসামী রফিকুল বিগত ২৮ মে ২০১৭ সালে বিপুল পরিমান হেরোইনসহ ছোটরাউতা এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। তাকে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ১৯৯০ এর ১৯(১) এর ১(ক)/২৫ ধারায় ডোমার থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়। যাহার জি/আর নং- ১১৪/১৭(ডোমার) । মামলাটি তদন্তঅন্তে বর্নিত আসামীর বিরুদ্ধে তদন্তকারী কর্মকর্তা অভিযোগপত্র দাখিল করেন। সাক্ষ্যপ্রমান অন্তে বিজ্ঞ যুগ্ম দায়রা জজ আদালত, নীলফামারীর বিজ্ঞ বিচারক মহোদয় গত ২২ জানুয়ারী/২৩ তারিখ আসামী রফিকুলকে ০২(দুই) বছরের সশ্রম কারাদন্ড এবং ৫০০০/-টাকা অর্থদন্ডে দন্ডিত করেন।

উল্লেখ্য মামলাটির বিচারকার্য চলাকালীন সময়ে আসামী রফিকুল জামিনে মুক্তি হয়ে দীর্ঘ সময় আত্মগোপন করে থাকে। ইতিপূর্বে বর্নিত আসামীকে গ্রেফতারের নিমিত্তে বিভিন্ন জেলায় অভিযান পরিচালনা করা হয়।

কথা হলে ডোমার থানা অফিসার ইনচার্চ মাহামুদ উন নবী বলেন আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরন সহ প্রয়োজনীয় আইনগত বিষয়সমুহ প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com