সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
দুর্ধর্ষ ছিনতাইকারী মোঃ রিয়াজ প্রঃ রিয়াদকে গ্রেফতার করেছে ইপিজেড থানা পুলিশ সার্বিক নিরাপত্তায় যথাযথ ধর্মীয় ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপিত হলো জশনে জুলুস ঈদ-ই-মিলাদুন্নবী(সা.) চট্টগ্রামে ৫টি গুরুত্বপূর্ণ থানায় রদবদল সিএমপির হালিশহর থানায় হাজেরা আক্তার টুনি ও নুর নাহার ঝিল্লি ৮ কেজি গাঁজা সহ হাতে নাতে গ্রেফতার। চট্টগ্রাম বহিঃনোঙ্গরে বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ কোস্ট গার্ডের যৌথ অভিযান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড বাংলাদেশ শ্রমিক ফেডারেশন বিএসএফ এইচ পাওয়ার ও সিএনজি চালক কমিটির কার্ড বিতরণ। জুলাই-আগস্টের শহীদরা চিরস্মরণীয় হয়ে থাকবে—মেয়র ডা.শাহাদাত হোসেন

চিকিৎসা কর্মীর যাতায়াতের ব্যবস্থা করবে সিএমপি…..

চট্টগ্রাম মহানগরী এলাকায় কর্মরত চিকিৎসক ও চিকিৎসা কর্মীর যাতায়াতের ব্যবস্থা করবে সিএমপি…..
চট্টগ্রাম মহানগর এলাকায় কর্মরত যেসব চিকিৎসক এবং চিকিৎসা কর্মীগণ যানবাহনের অভাবে অথবা যানবাহনের স্বল্পতার কারণে তাদের কর্মস্থলে যেতে পারছেন না তাদের কষ্ট লাগবে যাতায়াতের সুব্যবস্থা নিয়ে এগিয়ে এসেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। ইতোমধ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ মাহাবুবর রহমান বিপিএম, পিপিএম মহোদয় সকল থানার অফিসার ইনচার্জ গনকে এ ব্যাপারে  নির্দেশনা প্রদান করেছেন।
তিনি বলেন ” ডাক্তার বাঁচলে আমরা বাঁচবো”। তাই চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ এর হটলাইনে (০১৪০০৪০০৪০০) যদি কোন চিকিৎসক অথবা স্বাস্থ্য কর্মী তাদের যানবাহনের   জন্য ফোন করেন তাৎক্ষণিকভাবে তাদেরকে বাসা থেকে কর্মস্থলে এবং কর্মস্থল থেকে বাসায় পৌঁছে দেয়ার ব্যবস্থা করা হবে। এতে করে চিকিৎসক এবং চিকিৎসা  কর্মীদের যাতায়াতের যেমন সুব্যবস্থা হবে তেমনি সাধারণ মানুষও সুচিকিৎসা ভোগ করবে।
করোনা  ভাইরাসের প্রাদুর্ভাবে সৃষ্ট এই কঠিন সময়ে চিকিৎসক এবং চিকিৎসা কর্মীদের মনোবল চাঙ্গা রাখতে এবং তাদের সুস্বাস্থ্য ও  সুব্যবস্থার জন্য চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের এই উদ্যোগ পুলিশ, চিকিৎসক এবং সাধারণ মানুষের মাঝে এক নতুন বন্ধন সৃষ্টি করবে।
নগরীর সকল সম্মানিত  চিকিৎসক এবং চিকিৎসা  কর্মীদের  অনুরোধ করা যাচ্ছে দিনরাত্রি যেকোনো সময় সিএমপি হটলাইনে ফোন করলে  যানবাহনের সুবিধা প্রদান করা হবে
হট লাইন: ০১৪০০৪০০৪০০

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com