শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
মায়ানমারে পাচারকালে ৩ ট্রাক ইউরিয়া সারসহ দুইজন পাচারকারী আটক করেছে – কোস্ট গার্ড ইপিজেড থানার আকমল আলীতে প্রশাসন আবারও ভেঙ্গে দিলো ওসমানের নতুন জুয়ার ঘর দুর্ধর্ষ ছিনতাইকারী মোঃ রিয়াজ প্রঃ রিয়াদকে গ্রেফতার করেছে ইপিজেড থানা পুলিশ সার্বিক নিরাপত্তায় যথাযথ ধর্মীয় ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপিত হলো জশনে জুলুস ঈদ-ই-মিলাদুন্নবী(সা.) চট্টগ্রামে ৫টি গুরুত্বপূর্ণ থানায় রদবদল সিএমপির হালিশহর থানায় হাজেরা আক্তার টুনি ও নুর নাহার ঝিল্লি ৮ কেজি গাঁজা সহ হাতে নাতে গ্রেফতার। চট্টগ্রাম বহিঃনোঙ্গরে বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ কোস্ট গার্ডের যৌথ অভিযান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড

স্কুলের মাঠ দখল করে বালুর স্তুপ, বাচ্চাদের খেলার মাঠে চলছে বালুর গাড়ি

স্কুলের মাঠ দখল করে বালুর স্তুপ, বাচ্চাদের খেলার মাঠে চলছে বালুর গাড়ি

মিজানুর রহমান ঝিকরগাছা যশোর প্রতিনিধি

যশোরের ঝিকরগাছা উপজেলার বাকড়াঁ ইউনিয়নের দিগদানা হাইস্কুলের পেছনে চলছে অবাধে অবৈধ বালু উত্তোলন। সেই বালু স্তুপ করে রাখা হচ্ছে স্কুলের পেছনে আর স্কুল চলাকালীন সময়েও মাঠের মধ্যে দিয়ে গাড়িতে করে সেই বালু বিক্রয় করা হচ্ছে। সরজমিন পরিদর্শন করে দেখা যায় স্কুলের জমিতে বড় বড় স্তুপ করে বালি রাখা হয়েছে। পাশেই কপোতাক্ষ নদের কোল ঘেঁষে মিজানুরের পুকুর থেকে মেশিন দিয়ে দিনরাত বালু কাটার কাজ চলছে। আর সেই বালু স্কুলের মাঠের মধ্যে দিয়ে ট্রাক, ট্রাক্টর, ট্রলি বোঝাই করে বিক্রি করা হচ্ছে।

স্কুলের শিক্ষার্থীরা জানালো এই বালির ট্রাকের কারণে তাদের খেলার মাঠে বিভিন্ন স্থানে গর্তের সৃষ্টি হয়েছে। ফলে মাঠে তাদের খেলাধুলা করার পরিবেশ নেই। অন্যদিকে গাড়ি চলাচলের কারনে দূর্ঘটনা ঘটার ভয়ে বাচ্চারা মাঠে যাচ্ছে না। গাড়ির শব্দে স্কুলে ক্লাস করতেও সমস্যা হচ্ছে।

বালি উত্তোলক দিগদানা গ্রামের মৃত নেছার আলীর ছেলে আবুল বাসার বলেন, আমি স্কুলের মাষ্টারদের কাছ থেকে লিজ নিয়েছি টাকার বিনিময়ে, আর স্থানীয় নেতা ও প্রশাসনকে মাসিক টাকা দিয়ে ম্যানেজ করেছি। আপনার যা ইচ্ছা তাই লেখেন।

বালু উত্তোলনের সাথে জড়িত থাকার অভিযোগ উঠেছে উক্ত স্কুলের সহকারী শিক্ষক মাজহারুল ইসলামের বিরুদ্ধেও। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমাদের প্রতিষ্ঠান, আমরা রাখতে দিয়েছি, কাউকে কৈফিয়ৎ দেয়ার সময় নেই। সংবাদকর্মী পরিচয় দিলে বলেন, পত্রিকায় লেখেন দেখি কি করতে পারেন?

স্কুলের প্রধান শিক্ষক গোপাল চন্দ্র
বলেন মাটি নিয়ে যাওয়ার বিষয় একটা চুক্তি হয়েছিলো তারা স্কুলে কিছু সহযোগিতা করবে। কিন্তু সে কথা রাখেনি। এখন জোর করে মাটি রেখেছে।
আমি বলেছি মাটি সরিয়ে নিতে আর গাড়ি চালানো বন্ধ করতে।

বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা স্বপন জানান, ইতিমধ্যে আমরা কয়েকটা মাটি কাটার অবৈধ ট্রাক জব্দ করেছি। নির্বাহী কর্মকর্তার মাধ্যমে আমরা জরিমানা করছি যাতে আর না চালাতে পারে। এই অভিযান অব্যাহত থাকবে। মাসিক টাকার বিষয়টা জানতে চাইলে তিনি কৌশলে এড়িয়ে যান, বলেন এ বিষয়টা আই সি সাহেব জানেন।

উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) কে এম মামুনুর রশীদ বলেন, স্কুলের মাঠ বালু উত্তোলনের জন্য ব্যবহার করা খুবই অন্যায় কাজ। সংবাদ পেয়ে আমরা সেখানে অভিযান পরিচালনা করেছি। বালু উত্তোলন বন্ধ করে দিয়ে দুই দিনের মধ্যে স্কুল মাঠ খালি করতে নির্দেশ প্রদান করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com