রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড বাংলাদেশ শ্রমিক ফেডারেশন বিএসএফ এইচ পাওয়ার ও সিএনজি চালক কমিটির কার্ড বিতরণ। জুলাই-আগস্টের শহীদরা চিরস্মরণীয় হয়ে থাকবে—মেয়র ডা.শাহাদাত হোসেন ভবদহ পানি নিষ্কাসন সংগ্রাম কমিটির আহবায়ক এর মৃত্যুতে অভয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের শোক প্রকাশ। লামায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে লিখিত অভিযোগ বাংলাদেশ শিপিং করপোরেশনের শত শত কোটি টাকা লুটপাটের মহড়ায় জিএম ইঞ্জিনিয়ার মোঃ ইউসুফ নির্বাহী পরিচালক প্রযুক্তি নিয়মিত করছেন নাবিক বানিজ্য। বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি বন্দর ইপিজেড-পতেঙ্গা থানা’র বৈজ্ঞানিক সেমিনার অনলাইন আইডি কার্ড বিতরণ অনুষ্ঠান মসজিদের জায়গা দখল করে পতিতালয়, ভেঙে দিয়ে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বিপুল পরিমাণে অস্ত্র, গোলাবারুদ সহ মিন্টুকে আটক করেছে-> কোস্ট গার্ড

ঝিকরগাছায় স্বপ্নলোকের পাঠশালায় মিড ডে মিল’র উদ্বোধন

ঝিকরগাছায় স্বপ্নলোকের পাঠশালায় মিড ডে মিল’র উদ্বোধন

যশোর জেলা প্রতিনিধি মিজানুর রহমান

যশোরের ঝিকরগাছায় জাতীয় পুরস্কার প্রাপ্ত সংস্থা ও জেলার শ্রেষ্ঠ যুবসংগঠন পেন ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষাপ্রতিষ্ঠান স্বপ্নলোকের পাঠশালায় মিড ডে মিল’র কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। পৌরসভাস্থ মোবারকপুর কলেজপাড়ায় অবস্থিত সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষাপ্রতিষ্ঠান স্বপ্নলোকের পাঠশালার ২য় ক্যাম্পাসে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার সময় ছোট ছোট কোমলমতি শিশুদের চকলেট কুড়ানো, বিস্কুট খেলা, বেলুন ফোলানো সহ নানা রকম খেলাধুলা এবং দুপুরে ৯৪জন শিক্ষার্থীদের মাঝে খেচুড়ি ও ডিম বিতরণের মাধ্যমে মিড ডে মিল’র উদ্বোধন ও বর্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি খ্যাতিমান সাহিত্যিক ও সম্প্রতি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্ত হোসেনউদ্দীন হোসেন।
পেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও স্বপ্নলোকের পাঠশালার প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মেঘনা ইমদাদ’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সাহিত্যিক ও পেন ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক সফিয়ার রহমান, কবি,অনুবাদক ও পেন ফাউন্ডেশনের পরামর্শক টিপু সুলতান, পেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ইমদাদুল হক ইমদাদ, প্রোগ্রাম সমন্বয়কারী আলফ্রেড মন্ডল, স্বপ্নলোকের পাঠশালার সহকারী শিক্ষক রত্না ইসলাম, বিথী খাতুন ও মায়মুনা সুলতানা একা, কন্ঠ শিল্পী আবুল হোসেন ও চম্পা নওরীন, মিউজিশিয়ান সমীর চক্রবর্তী ও বাবু, স্বেচ্ছাসেবক পাপিয়া সুলতানা তিশা, সোহেল রানা, শান্তাহার মিথিলা, তুষার সহ আরো অনেকে। উল্লেখ্য, অনুষ্ঠানের পরিশেষে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রাপ্ত হোসেনউদ্দীন হোসেনের ৮২তম জন্মদিন উপলক্ষ্যে কেক জন্মদিন পালন করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com