রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড বাংলাদেশ শ্রমিক ফেডারেশন বিএসএফ এইচ পাওয়ার ও সিএনজি চালক কমিটির কার্ড বিতরণ। জুলাই-আগস্টের শহীদরা চিরস্মরণীয় হয়ে থাকবে—মেয়র ডা.শাহাদাত হোসেন ভবদহ পানি নিষ্কাসন সংগ্রাম কমিটির আহবায়ক এর মৃত্যুতে অভয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের শোক প্রকাশ। লামায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে লিখিত অভিযোগ বাংলাদেশ শিপিং করপোরেশনের শত শত কোটি টাকা লুটপাটের মহড়ায় জিএম ইঞ্জিনিয়ার মোঃ ইউসুফ নির্বাহী পরিচালক প্রযুক্তি নিয়মিত করছেন নাবিক বানিজ্য। বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি বন্দর ইপিজেড-পতেঙ্গা থানা’র বৈজ্ঞানিক সেমিনার অনলাইন আইডি কার্ড বিতরণ অনুষ্ঠান মসজিদের জায়গা দখল করে পতিতালয়, ভেঙে দিয়ে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বিপুল পরিমাণে অস্ত্র, গোলাবারুদ সহ মিন্টুকে আটক করেছে-> কোস্ট গার্ড

অভয়নগরে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত।

অভয়নগরে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত।

নজরুল ইসলাম মল্লিক

যশোরের অভয়নগরে প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। “স্মার্ট লাইভস্টক, স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১দিনব্যাপি প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এর সহযোগিতায় এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এর বাস্তবায়নে সারা দেশের ন্যায় অভয়নগরে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ২৫ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় অভয়নগর প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রদর্শনীর উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ডাঃ মিনারা পারভীন,নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক,চলিশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সানা আব্দুল মান্নান,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আঞ্জুমনোয়ারা,নওয়াপাড়া ফায়ার স্টেশন এর ওয়্যারহাউজ ইন্সপেক্টর টিটব সিকদার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.মো.আবুজার সিদ্দিকী এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা কৃত্রিম প্রজনন টেকনেশিয়ান এসএম মোজাফফার হোসেন। প্রদর্শনী অনুষ্ঠান উদ্বোধনের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন প্রাণিসম্পদ কর্মকর্তা ওবায়দুর রহমান এবং পবিত্র গীতা পাঠ করেন বিশ্ব জিৎ চক্রবর্তী।
এসময় সফল খামারী হিসেবে বক্তব্য রাখেন মমিতা মল্লিক, বিশ্বজিৎ চক্রবর্তী প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন স্থান থেকে আগত খামারী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। জানা যায়,১দিন ব্যাপি অনুষ্ঠিত প্রদর্শনীতে মোট ৪৪ টি স্টল বসেছে। এছাড়া প্রাণিসম্পদ ডেইরি উন্নয়ন প্রকল্প সারাদেশে ৫৫০০টি প্রডিউসার গ্রুপের মাধ্যমে ৫লক্ষ ৯৭ হাজার ২৪৯ জন খামারীকে বিভিন্ন সুবিধা এবং ৩৬৪ টি মোবাইল ভেটেরিনারি প্রদান করেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com