রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
যশোরে ঈদ শেষে আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ডবলমুরিং থানার বিশেষ অভিযানে ৪,১২,৪৯০/- টাকা ২ ভরি স্বর্ণালংকার, ১টি সিএনজি অটো রিক্সা সহ ৩ প্রতারক গ্রেফতার নওয়াপাড়ায় বিএনপি নেতা মরহুম বাচ্চু খান ( সর্দার) এর বিদেহী আত্নার মাগফিরাত কামনা করে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। সিএমপি’র অভিযানে বিদেশী আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধারসহ শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ৩ জন সহযোগী গ্রেফতার কোতোয়ালি থানার সফল অভিযান সিআরবিতে হালিমের লটারির নামে জুয়ার ব্যাবসা গুড়িয়ে দিল ওসি আফতাব উদ্দিন জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সাপ্লাই চেইন ও বাংকারিং প্রসংগে চেয়ারম্যান, চবক এর সভাপতিত্বে চট্টগ্রাম বন্দরে সভা অনুষ্ঠিত গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত চট্টগ্রামের পতেঙ্গায় ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন – অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম জেলার সীতাকুন্ডে জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর সমন্বয়য়ে সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করেছে-র‍্যাব-৭ ইরান–যুক্তরাষ্ট্র উত্তেজনা: সংযুক্ত আরব আমিরাতের বন্দরে থাকা জাহাজের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগে বিএসসি

আওয়ামী লীগ-বিএনপির একই এলাকায় সমাবেশ টান টান উত্তেজনা

আওয়ামী লীগ-বিএনপির একই এলাকায় সমাবেশ টান টান উত্তেজনা

আল-আমিন, নীলফামারী ঃ

শহরের একই এলাকায় আওয়ামী লীগের “শান্তি সমাবেশ” আর বিএনপির “পদযাত্রা” নিয়ে টানটান উত্তেজনার মাঝেই ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় গোটা শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গতকাল শনিবার সকালে জেলা আওয়ামী লীগের উদ্যোগে শহরের পৌর সুপার মার্কেটের উত্তর প্রান্তে শান্তি সমাবেশ এবং জেলা বিএনপি মার্কেটের দক্ষিণ প্রান্তে দলীয় কার্যালয়ের সামনে পদযাত্রার আয়োজন করে।শান্তি সমাবেশ অনুষ্ঠানে বক্তব্য পেশ করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড.মমতাজুল হক,আহসান রহিম মঞ্জিল, হাফিজুর রশীদ রঞ্জু,আবুজার রহমান, মুসফিকুল ইসলাম রিন্টু,আরিফ হোসেন মুন, ওয়াদুদ রহমান প্রমুখ। অপর দিকে একই এলাকায় জেলা বিএনপি সমাবেশ ডাকায় শুক্রবার থেকেই শহরে টান টান উত্তেজনা দেখা দেয়। সকাল ১১টার পর পরেই আওয়ামী লীগের সমাবেশ শুরু হয়। একই সময়ে জেলা বিএনপির সিনিয়র নেতারা মার্কেটের অপর প্রান্তের মঞ্চে অবস্থান নেন। এদিক আওয়ামী লীগের সমাবেশ চলা অবস্থায় অপরপ্রাপ্ত থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি করার অভিযোগে উত্তেজনা ছড়িয়ে পরে এবং আওয়ামী লীগ নেতাকর্মীরা বিএনপি নেতাকর্মীদের ধাওয়া দেয়। এসময় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। দুপুরে আওয়ামী লীগের শান্তি সমাবেশ শেষ হওয়ার পরে বিএনপি শহরে মিছিল ও সমাবেশ করে। পদযাত্রায় বক্তব্য রাখেন, জেলা বিএনপি সভাপতি আলমগীর সরকার, মীর সেলীম ফারুকসহ স্থানীয় অন্যান্য নেতারা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com