শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
মায়ানমারে পাচারকালে ৩ ট্রাক ইউরিয়া সারসহ দুইজন পাচারকারী আটক করেছে – কোস্ট গার্ড ইপিজেড থানার আকমল আলীতে প্রশাসন আবারও ভেঙ্গে দিলো ওসমানের নতুন জুয়ার ঘর দুর্ধর্ষ ছিনতাইকারী মোঃ রিয়াজ প্রঃ রিয়াদকে গ্রেফতার করেছে ইপিজেড থানা পুলিশ সার্বিক নিরাপত্তায় যথাযথ ধর্মীয় ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপিত হলো জশনে জুলুস ঈদ-ই-মিলাদুন্নবী(সা.) চট্টগ্রামে ৫টি গুরুত্বপূর্ণ থানায় রদবদল সিএমপির হালিশহর থানায় হাজেরা আক্তার টুনি ও নুর নাহার ঝিল্লি ৮ কেজি গাঁজা সহ হাতে নাতে গ্রেফতার। চট্টগ্রাম বহিঃনোঙ্গরে বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ কোস্ট গার্ডের যৌথ অভিযান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড

নীলফামারীর ডোমারে দিন ব্যাপী প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শণী

নীলফামারীর ডোমারে দিন ব্যাপী প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শণী

সত্যেন্দ্রনাথ রায়,নীলফামারীঃপ্রতিনিধি

নীলফামারীর ডোমারে সকাল দশটা ত্রিশ মিনিটে শুরু করে দিন ব্যাপী প্রণীসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শণীর আয়োজন করা হয়েছে।

শনিবার (২৫ শে ফ্রেব্রুয়ারী)সকালে উপজেলা পরিষদ চত্বরে প্রাণীসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) সহযোগীতায় উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল সেবা ও প্রদর্শণীর এ আয়োজন করে।

নীলফামারী-১ (ডোমার ডিমলা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা ও কেক কেটে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন। পরে এক আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জান্নাতুল ফেরদৌস হ্যাপির সভাপতিত্বে স্বাগত বক্তব্য পেশ করেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোজাম্মেল হক, বিশেষ অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ,ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান রৌশন কানিজ,বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা প্রমুখ।

প্রাণীসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শণীতে আসা ৩৯ টি স্টলে গরু,মহিষ,ছাগল,ভেড়া,কবুতর,হাঁস,মুরগী বিভিন্ন প্রজাতির পশুপাখি সহ ভেটেরিনারি ঔষধের স্টল ঘুরে দেখেন অনুষ্ঠানে আসা অতিথি বৃন্দ। বিকেল চারটায় সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com