রবিবার, ২৮ Jun ২০২৬, ০৭:২১ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
আত্মহত্যার সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক: মোবাইলের তথ্য মুছে ফেলা ও মেমোরি কার্ড গায়েব, বাড়ছে রহস্য,, হরমুজ প্রণালি অতিক্রম এমভি বাংলার জয়যাত্রা হালিশহর বড়পুলে মহেশ খালের পাড়ে অবৈধ গরুর বাজার উচ্ছেদ: গুড়িয়ে দিলো সেনাবাহিনী ইপিজেড থানা পুলিশের বিশেষ অভিযানে ২২০০ পিস ইয়াবা ট্যাবলেট ৫ কেজি গাঁজা,মাদক বিক্রয়ের নগদ টাকা ও ১টি মোটরসাইকেলসহ ১ গ্রেফতার নতুন কৌশলে মেয়ে দিয়ে ফাঁদে ফেলে সর্বস্ব হাতিয়ে নিচ্ছে একটি চক্র। চট্টগ্রামে ৭.৬৫ মডেলের বিদেশি পিস্তলসহ ১জনকে গ্রেফতার করেছে – ডিবি বাংলাদেশ শিপিং কর্পোরেশনের বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা। ৮কেজি হেরোইন ১৪,০০০ হাজার পিস ইয়াবা ও মাদক বহনের কাজে ব্যবহৃত বাসসহ গ্রেফতার ৩ ডিবি পশ্চিম চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ২০২৪-২৫ এবং ২০২৫-২৬ অর্থবছরের ১ম ৯মাসের তুলনামূলক পারফরম্যান্স রিপোর্ট প্রকাশ করেছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের জোর তৎপরতায় ভূয়া নথিপত্র ব্যবহার করে চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার পাচারের অপচেষ্টাকালে কন্টেইনার আটক

চট্টগ্রামের পটিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ – নিহত -১

চট্টগ্রামের পটিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ নিহত -১

মোঃ আরশাদ আলী ঃ- চট্টগ্রাম ২৪ ফেব্রুয়ারী

চট্টগ্রামের পটিয়া উপজেলার বাইবাসে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে মো: রুবেল (৩৫) নামের একজন নিহত হয়েছেন। সে চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানাধীন, ৩৪ নং ওয়ার্ড পাথরঘাটা হাজী নজিমিয়ার লেইনের নুরুল আনোয়ারের পুত্র। আহত হয়েছেন ৮জন। তারা হলেন- পটিয়ার কচুয়ায় ইউনিয়নের মো: ইব্রাহিম (৩৫), ময়মনসিংহ জেলার মোস্তাকিন (২৩), নোয়াখালী জেলার মো: সবুজ (৩৫), টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার ইমন (২০), একই উপজেলার মো: আরিফ (২৪), আবদুর রহিম (২৩), হেদায়েত (১৮), রুবেল (২২)।
শুক্রবার সকাল ৬টা ১০ মিনিটে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ঢাকা ছেড়ে আসা কক্সবাজারমুখী এমআর ট্রাভেলসের চেয়ারকোচ (ঢাকা মেট্রো ব ১৫-৭৯৭৭)) পটিয়া বাইবাসে পৌছলে চট্টগ্রামমুখী লোকালবাসের (চট্টমেট্রো জ ০৫-০২২২) মুখোমুখি সংর্ঘষ হয়। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে নাইটকোচটি রাস্তার পাশের বৈদ্যুতিক একটি খুঁটিতে ধাক্কা লাগে৷ দুই গাড়ির মুখোমুখি সংর্ঘষে একজন নিহত ও ৮জন আহত হয়। ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়৷
পটিয়া রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এটিএম তোহা জানিয়েছেন, দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে পটিয়া হাসপাতালে নিয়ে যায়। ঘটনাস্থলে একজন নিহত ও ৮ জন আহত হয়েছেন। গাড়ি দুইটি পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশ উদ্ধার করে তাদের হেফাজতে নিয়ে যান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com