বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
যশোরে ঈদ শেষে আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ডবলমুরিং থানার বিশেষ অভিযানে ৪,১২,৪৯০/- টাকা ২ ভরি স্বর্ণালংকার, ১টি সিএনজি অটো রিক্সা সহ ৩ প্রতারক গ্রেফতার নওয়াপাড়ায় বিএনপি নেতা মরহুম বাচ্চু খান ( সর্দার) এর বিদেহী আত্নার মাগফিরাত কামনা করে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। সিএমপি’র অভিযানে বিদেশী আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধারসহ শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ৩ জন সহযোগী গ্রেফতার কোতোয়ালি থানার সফল অভিযান সিআরবিতে হালিমের লটারির নামে জুয়ার ব্যাবসা গুড়িয়ে দিল ওসি আফতাব উদ্দিন জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সাপ্লাই চেইন ও বাংকারিং প্রসংগে চেয়ারম্যান, চবক এর সভাপতিত্বে চট্টগ্রাম বন্দরে সভা অনুষ্ঠিত গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত চট্টগ্রামের পতেঙ্গায় ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন – অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম জেলার সীতাকুন্ডে জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর সমন্বয়য়ে সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করেছে-র‍্যাব-৭ ইরান–যুক্তরাষ্ট্র উত্তেজনা: সংযুক্ত আরব আমিরাতের বন্দরে থাকা জাহাজের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগে বিএসসি

নীলফামারীর ডোমারে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন


নীলফামারীর ডোমারে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

সত্যেন্দ্রনাথ রায়,নীলফামারীঃপ্রতিনিধি:

নীলফামারীর ডোমারে উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় ২১ ফেব্রুয়ারী ২০২৩ উপলক্ষে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটি পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে রাত ১২ টা ১ মিনিটে ডোমার উপজেলা প্রশাসনসহ সকল রাজনৈতিক অঙ্গ সংগঠন, সামাজিক সংগঠন, ডোমার থানা পুলিশ, বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা কর্মচারীগন উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করে এবং সকল শহীদের প্রতি মোনাজাত করে।

এছাড়াও মঙ্গলবার (২১ ফেব্রুয়ারী) সূর্যোদয়ের সাথে সাথে উপজেলার সকল সরকারী ও বে-সরকারী প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত ভাবে উত্তোলন ও উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি প্রভাতফেরী র‌্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে এসে ডোমার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বীর শহীদদের প্রতি বিনম্রশ্রদ্ধা নিবেদন করেন। প্রথমে
উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ, নির্বাহী অফিসার পূবন আখতার, সহকারী কমিশনার ভুমি জান্নাতুল ফেরদৌস হ্যাপী, উপজেলা স্বাস্থ্য প. প.অফিসার ডা.রায়হান বারী,উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার,মহিলা ভাইস চেয়ারম্যান রৌশন কানিজ, পৌরসভার মেয়ের মনছুরুল ইসলাম দানু, আওয়ামী লীগের সভাপতি ও্যাড মনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মনজুরুল ইসলাম চৌধুরী সহ বীর মুক্তিযোদ্ধা, উপজেলা বিএনপির সভাপতি রেজাউল ইসলাম কালু ও সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান সুমন উপস্থিত থেকে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com