বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:১২ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
পতেঙ্গা ৪১ নং ওয়ার্ড নাজির পাড়ায় বিএনপি অফিস উদ্বোধন,, চট্টগ্রাম পাঁচলাইশে ব্যবসায়িক পরিবারের প্রতি বারবার হামলা। পোলিওমুক্ত বিশ্ব গড়তে প্রতিটি শিশুর টিকাদান নিশ্চিত করতে হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন বিএসসি তে শত অপরাধের বরপুত্র ক্যাপ্টেন আমীর মোহাম্মদ আবু সুফিয়ান-কে ঘিরে আবারও শোরগোল,গুঞ্জন,সমালোচনায় মুখরিত,, ক্যাপ্টেন আমীর মোহাম্মদ আবু সুফিয়ানের খুঁটির জোর-কি নতুন ব্যবস্থাপনা পরিচালক,,? বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের চট্টগ্রাম বিভাগীয় আংশিক কমিটি অনুমোদন সভাপতি মো. সোহাগ হোসেন, সাধারণ সম্পাদক লায়ন মো. বিল্লাল হোসেন সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সিএমপি কমিশনারকে সিআরএর স্মারকলিপি চুক্তি বাতিলের দাবি: ১৯শে অক্টোবর থেকে গণ অনশনে যাচ্ছেন বন্দর শ্রমিকেরা শীঘ্রই সন্ত্রাসীদের গ্রেফতার না হলে “মার্চ টু পুলিশ কমিশনার” কর্মসূচীর ঘোষনা সিআরএর চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা ও সংবেদনশীল স্থাপনার সুরক্ষায় অননুমোদিত ফটোগ্রাফি, ভিডিও ধারণ ও প্রচার ইত্যাদি থেকে বিরত থাকার নির্দেশনা প্রদান। পশ্চিম মাদারবাড়ি বালুর মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আবু কাজেম ফাউণ্ডেশন উদ্যোগে রচনা প্রতিযোগিতা, আলোচনাসভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে
অভয়নগরে আবু কাজেম ফাউণ্ডেশন উদ্যোগে রচনা প্রতিযোগিতা, আলোচনাসভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

জসিম উদ্দীন বাচ্চু অভয়নগর প্রতিনিধি:

যশোরের অভয়নগর উপজেলার আবু কাজেম ফাউণ্ডেশনের উদ্যোগে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতা,আলোচনাসভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। শিল্প ও বন্দর নগরী নওয়াপাড়াস্থ এলবি টাওয়ারের রুপ টপ গার্ডেনে এ উপলক্ষে বিকাল ৩ টায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলার প্রতিযোগিদের মধ্যে বিজয়ী ২৫ জনকে পুরস্কার এবং অংশগ্রহণকারী সকল প্রতিযোগিতাকে সান্ত্বনা পুরস্কার দেয়া হয়। আবু কাজেম ফাউণ্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ইন্জিনিয়ার আরশাদ পারভেজের পৃষ্টপোষকতায় আলোচনা সভা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আবু কাজেম ফাউণ্ডেশনের কর্মকর্তা সাইফুল ইসলাম জনি।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, নওয়াপাড়া শাখা আই এফ আইসি ব্যাংকের ম্যানেজার মিজানুর রহমান ৷

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এশিয়া ব্যাংকের নওয়াপাড়া এজেন্ট ব্যাংকিং শাখার কর্মকর্তা চম্পা মন্ডল,শিক্ষক ও সাংবাদিক আমিনুর রহমান, সাংবাদিক জসিমউদদীন বাচ্চু প্রমুখ।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আবু কাজেম ফাউণ্ডেশনের সাধারণ সম্পাদক শিক্ষক ও সাংবাদিক সুনীল কুমার দাস।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com