শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
আত্মহত্যার সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক: মোবাইলের তথ্য মুছে ফেলা ও মেমোরি কার্ড গায়েব, বাড়ছে রহস্য,, হরমুজ প্রণালি অতিক্রম এমভি বাংলার জয়যাত্রা হালিশহর বড়পুলে মহেশ খালের পাড়ে অবৈধ গরুর বাজার উচ্ছেদ: গুড়িয়ে দিলো সেনাবাহিনী ইপিজেড থানা পুলিশের বিশেষ অভিযানে ২২০০ পিস ইয়াবা ট্যাবলেট ৫ কেজি গাঁজা,মাদক বিক্রয়ের নগদ টাকা ও ১টি মোটরসাইকেলসহ ১ গ্রেফতার নতুন কৌশলে মেয়ে দিয়ে ফাঁদে ফেলে সর্বস্ব হাতিয়ে নিচ্ছে একটি চক্র। চট্টগ্রামে ৭.৬৫ মডেলের বিদেশি পিস্তলসহ ১জনকে গ্রেফতার করেছে – ডিবি বাংলাদেশ শিপিং কর্পোরেশনের বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা। ৮কেজি হেরোইন ১৪,০০০ হাজার পিস ইয়াবা ও মাদক বহনের কাজে ব্যবহৃত বাসসহ গ্রেফতার ৩ ডিবি পশ্চিম চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ২০২৪-২৫ এবং ২০২৫-২৬ অর্থবছরের ১ম ৯মাসের তুলনামূলক পারফরম্যান্স রিপোর্ট প্রকাশ করেছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের জোর তৎপরতায় ভূয়া নথিপত্র ব্যবহার করে চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার পাচারের অপচেষ্টাকালে কন্টেইনার আটক

নীলফামারী ডোমারে ৮৩ লক্ষ টাকা ব্যয়ে রাস্তার কাজ উদ্বোধন

  1. নীলফামারী ডোমারে ৮৩ লক্ষ টাকা ব্যয়ে রাস্তার কাজ উদ্বোধন

সত্যেন্দ্রনাথ রায় ঃ- নীলফামারীঃপ্রতিনিধি

নীলফামারী ডোমার উপজেলা হরিনচড়া ইউনিয়নে রাস্তার কাজ উদ্বোধন ও জামে মসজিদের মেরামত কাজ পরিদর্শন করলেন নীলফামারী-১(ডোমার ডিমলা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার ।

বৃহস্পতিবার ১৬ ই ফেব্রুয়ারী সকাল দশটায় হরিনচড়া ইউনিয়ন পরিষদ চত্বরে, ইউনিয়ন পরিষদ বাংলাদেশ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন হরিনচড়া ইউনিয়ন শাখা এই অনুষ্ঠানের আয়োজন করে।

ইউপি চেয়ারম্যান রাসেল রানার সভাপতিত্বে উদ্বোধনী ও আলোচনা সভা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য পেশ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ,নির্বাহী অফিসার পূবন আখতার,উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান রৌশন কানিজ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলি (এলজিইডি)মোস্তাক আহমেদ,হরিনচড়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি প্রদীপ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক ক্ষয়রুল ইসলাম প্রমুখ। এ সময় মঞ্চে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের পুরুষ ও মহিলা সদস্য গন উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি অনুষ্ঠানের শুরুতে রাস্তা ও মসজিদ ভবনের নাম ফলক উদ্বোধন করে
পরে আলোচনা সভায় মিলিত হয়। রিয়া কষ্ট্রাকশন টিকাদারি প্রতিষ্ঠানের প্রোপাইটর রেজাউল করিম জানান বাবুর ডাঙ্গা হতে পিপড়ার বাজার পর্যন্ত ৮৩ লক্ষ টাকা ব্যয়ে এক হাজার মিটার রাস্তার কাজ করা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com