সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড বাংলাদেশ শ্রমিক ফেডারেশন বিএসএফ এইচ পাওয়ার ও সিএনজি চালক কমিটির কার্ড বিতরণ। জুলাই-আগস্টের শহীদরা চিরস্মরণীয় হয়ে থাকবে—মেয়র ডা.শাহাদাত হোসেন ভবদহ পানি নিষ্কাসন সংগ্রাম কমিটির আহবায়ক এর মৃত্যুতে অভয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের শোক প্রকাশ। লামায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে লিখিত অভিযোগ বাংলাদেশ শিপিং করপোরেশনের শত শত কোটি টাকা লুটপাটের মহড়ায় জিএম ইঞ্জিনিয়ার মোঃ ইউসুফ নির্বাহী পরিচালক প্রযুক্তি নিয়মিত করছেন নাবিক বানিজ্য। বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি বন্দর ইপিজেড-পতেঙ্গা থানা’র বৈজ্ঞানিক সেমিনার অনলাইন আইডি কার্ড বিতরণ অনুষ্ঠান মসজিদের জায়গা দখল করে পতিতালয়, ভেঙে দিয়ে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বিপুল পরিমাণে অস্ত্র, গোলাবারুদ সহ মিন্টুকে আটক করেছে-> কোস্ট গার্ড

বাস ডাকাত দলের কুখ্যাত চাকমা রুবেল গ্রুপের প্রধান চাকমা রুবেলসহ ৭ সদস্য গ্রেপ্তার

সিএমপি কোতোয়ালী থানার অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে বাস ডাকাত দলের কুখ্যাত চাকমা রুবেল গ্রুপের প্রধান চাকমা রুবেলসহ ০৭ সদস্য গ্রেপ্তার এবং ০৭টি টীপছোরা উদ্ধার।

সিএমপি মিডিয়া ঃ-

সিএমপি কোতোয়ালী থানার এসআই/মোঃ মেহেদী হাসান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ১৩/০২/২০২৩ খ্রিঃ পুরাতন কোতোয়ালী থানাধীন পলোগ্রাউন্ড থেকে টাইগার পাস মোড় যাওয়ার পথে পলোগ্রাউন্ড বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে ডাকাতির প্রস্তুতি- গ্রহনকালে ০৭ টি টিপ ছোরাসহ মোঃ রুবেল প্রকাশ চাকমা রুবেল, মোঃ আলামিন, রমজান হোসেন রুবেল প্রকাশ দাইত্ত্যা রুবেল, শাহাদাৎ হোসেন বাবু, মোঃ বাদশাহ, দ্বীন ইসলাম প্রকাশ মুন্না ও মনির হোসেনকে গ্রেফতার করেন।

ধৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানায় যে, তারা গভীর রাতের বাসগুলোতে ঘরমুখী যাত্রী এবং ভোরবেলায় চলাচলরত বাসগুলোতে অফিসগামী যাত্রীদের টার্গেট করে। গভীর রাত এবং ভোর বেলায় বাসে যাত্রী কম থাকার সুযোগ কাজে লাগিয়ে জায়গা বুঝে ছোরার ভয়ভীতি দেখিয়ে সর্বস্ব লুটে নেয়। আটককৃতরা চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকা সহ ঢাকা-চট্টগ্রাম হাইওয়ের সীতাকুন্ড, ফৌজদারহাট সহ মইজ্জারটেক, পটিয়া এবং বিভিন্ন এলাকায় ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা সংঘটিত করে মর্মে স্বীকার করে।

উল্লেখ্য যে, ধৃত মোঃ রুবেল প্রকাশ চাকমা রুবেল এর বিরুদ্ধে কোতোয়ালী, সদরঘাটা, ডবলমুরিং থানায় অস্ত্র আইনে সহ বিভিন্ন আইনে মোট ১৫টি, মোঃ আলামিন এর বিরুদ্ধে কোতোয়ালী থানা ও কুমিল্লা জেলার মুরাদনগর থানায় ০২টি, রমজান হোসেন রুবেল এর বিরুদ্ধে কোতোয়ালী এবং সদরঘাট থানায় অস্ত্র আইনে সহ বিভিন্ন আইনে মোট ০৮টি, শাহাদাৎ হোসেন বাবু এর বিরুদ্ধে সিএমপি কোতোয়ালী এবং চাঁদপুর জেলার শাহরাস্তি থানায় অস্ত্র আইন সহ বিভিন্ন আইনে মোট ০৩টি, মোঃ বাদশাহ এর বিরুদ্ধে কোতোয়ালী থানায় ০১টি, দ্বীন ইসলাম প্রকাশ মুন্না এর বিরুদ্ধে কোতোয়ালী থানায় অস্ত্র আইন সহ দন্ডবিধি আইনে মোট ০২টি, মনির হোসেন এর বিরুদ্ধে সিএমপির কোতোয়ালী এবং ডবলমুরিং থানায় অস্ত্র আইনে ০২টি ও দন্ডবিধি আইনে ০২টি সহ মোট ০৪টি মামলা রুজু আছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com