বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৪:২১ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
আত্মহত্যার সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক: মোবাইলের তথ্য মুছে ফেলা ও মেমোরি কার্ড গায়েব, বাড়ছে রহস্য,, হরমুজ প্রণালি অতিক্রম এমভি বাংলার জয়যাত্রা হালিশহর বড়পুলে মহেশ খালের পাড়ে অবৈধ গরুর বাজার উচ্ছেদ: গুড়িয়ে দিলো সেনাবাহিনী ইপিজেড থানা পুলিশের বিশেষ অভিযানে ২২০০ পিস ইয়াবা ট্যাবলেট ৫ কেজি গাঁজা,মাদক বিক্রয়ের নগদ টাকা ও ১টি মোটরসাইকেলসহ ১ গ্রেফতার নতুন কৌশলে মেয়ে দিয়ে ফাঁদে ফেলে সর্বস্ব হাতিয়ে নিচ্ছে একটি চক্র। চট্টগ্রামে ৭.৬৫ মডেলের বিদেশি পিস্তলসহ ১জনকে গ্রেফতার করেছে – ডিবি বাংলাদেশ শিপিং কর্পোরেশনের বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা। ৮কেজি হেরোইন ১৪,০০০ হাজার পিস ইয়াবা ও মাদক বহনের কাজে ব্যবহৃত বাসসহ গ্রেফতার ৩ ডিবি পশ্চিম চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ২০২৪-২৫ এবং ২০২৫-২৬ অর্থবছরের ১ম ৯মাসের তুলনামূলক পারফরম্যান্স রিপোর্ট প্রকাশ করেছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের জোর তৎপরতায় ভূয়া নথিপত্র ব্যবহার করে চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার পাচারের অপচেষ্টাকালে কন্টেইনার আটক

প্রকৌশলীর উপর হামলার ঘটনায় গ্রেফতার -১

“ডিবি (উত্তর), সিএমপি কর্তৃক চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর প্রকল্প পরিচালক ও নির্বাহী প্রকৌশলীর উপর হামলার ঘটনায় মূল নেতৃত্ব দানকারী এবং রুজুকৃত মামলার ১ নং আসামী মোঃ সাহাব উদ্দিন আটক”

গত ২৩/০১/২০২৩ খ্রি: চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর প্রকল্প পরিচালক ও নির্বাহী প্রকৌশলী জনাব মোঃ গোলাম ইয়াজদানীর অফিস কক্ষে তার উপর ১৫/২০ জন ঠিকাদার কর্তৃক হামলার ন্যাক্কারজনক ঘটনা ঘটে। এ ঘটনায় খুলশী থানায় মামলা রুজু হয় এবং ঐদিন রাতেই থানা পুলিশ ও ডিবি (উত্তর-দক্ষিণ) বিভাগ কর্তৃক ৪ জনকে আটক করা হয়। পরবর্তীতে মামলার তদন্ত কার্যক্রম ডিবি (উত্তর) বিভাগে হস্তান্তর করা হয় এবং মামলার তদন্তকারী কর্মকর্তা হিসেবে পুলিশ পরিদর্শক জনাব আরিফুর রহমানকে নিয়োগ দেয়া হয়। ঘটনার পরপরই হামলায় নেতৃত্ব দানকারী ও মামলার ১নং আসামী সাহাব উদ্দিন আত্মগোপনে চলে যায়। তবে ডিবি পুলিশের অব্যাহত অভিযানের ধারাবাহিকতায় অদ্য ০৭/০২/২০২৩ খ্রি. ২.৩০ ঘটিকায় ডিবি (উত্তর-দক্ষিণ) বিভাগের উপ-পুলিশ কমিশনার নিহাদ আদনান তাইয়ান এর সার্বিক তত্ত্বাবধানে ডিবি (উত্তর) বিভাগের এডিসি  মো: সোনাহর আলীর নেতৃত্বে ডিবি (উত্তর) বিভাগের একটি টিম সাহাব উদ্দিনকে চট্টগ্রাম মহানগরের পশ্চিম বাঘঘোনা, খুলশী এলাকা হতে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত সাহাবুদ্দিন জানান, ঘটনার পর গ্রেফতার এড়াতে তিনি চট্টগ্রাম ও কক্সবাজারের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com