সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:১৬ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড বাংলাদেশ শ্রমিক ফেডারেশন বিএসএফ এইচ পাওয়ার ও সিএনজি চালক কমিটির কার্ড বিতরণ। জুলাই-আগস্টের শহীদরা চিরস্মরণীয় হয়ে থাকবে—মেয়র ডা.শাহাদাত হোসেন ভবদহ পানি নিষ্কাসন সংগ্রাম কমিটির আহবায়ক এর মৃত্যুতে অভয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের শোক প্রকাশ। লামায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে লিখিত অভিযোগ বাংলাদেশ শিপিং করপোরেশনের শত শত কোটি টাকা লুটপাটের মহড়ায় জিএম ইঞ্জিনিয়ার মোঃ ইউসুফ নির্বাহী পরিচালক প্রযুক্তি নিয়মিত করছেন নাবিক বানিজ্য। বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি বন্দর ইপিজেড-পতেঙ্গা থানা’র বৈজ্ঞানিক সেমিনার অনলাইন আইডি কার্ড বিতরণ অনুষ্ঠান মসজিদের জায়গা দখল করে পতিতালয়, ভেঙে দিয়ে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বিপুল পরিমাণে অস্ত্র, গোলাবারুদ সহ মিন্টুকে আটক করেছে-> কোস্ট গার্ড

নীলফামারীর ডোমার রিপোর্টার্স ইউনিটির ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন।


নীলফামারীর ডোমার রিপোর্টার্স ইউনিটির ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন।

সত্যেন্দ্রনাথ রায,নীলফামারীঃ প্রতিনিধিঃ

নীলফামারীর ডোমার রিপোর্টার্স ইউনিটির ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য রালী, কেক কাটা ও আলোচনা সভা।
সোমবার সকালে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটি রালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে কেক কাটার পর অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোমার পৌরসভার মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু। ডোমার রিপোর্টার্স ইউনিটির সভাপতি জুলফিকার আলী ভূট্টোর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা পৌর কমান্ডার ইলিয়াস হোসেন, ডোমার পৌরসভার প্যানেল মেয়র সেলিম রেজা, জেলা পরিষদ সদস্য মেহেরুন আকতার পলিন, এ্যাডভোকেট মালা জেসমিন, বামুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মমিনুর রহমান, নীলফামারী রিপোর্টার্স ইউনিটির সভাপতি পারভেজ উজ্জল, সাধারণ সম্পাদক আল আমিন, ডোমার রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক রওশন আলম পাপ্পু প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক আব্দুর রশিদ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com