রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:০৮ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড বাংলাদেশ শ্রমিক ফেডারেশন বিএসএফ এইচ পাওয়ার ও সিএনজি চালক কমিটির কার্ড বিতরণ। জুলাই-আগস্টের শহীদরা চিরস্মরণীয় হয়ে থাকবে—মেয়র ডা.শাহাদাত হোসেন ভবদহ পানি নিষ্কাসন সংগ্রাম কমিটির আহবায়ক এর মৃত্যুতে অভয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের শোক প্রকাশ। লামায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে লিখিত অভিযোগ বাংলাদেশ শিপিং করপোরেশনের শত শত কোটি টাকা লুটপাটের মহড়ায় জিএম ইঞ্জিনিয়ার মোঃ ইউসুফ নির্বাহী পরিচালক প্রযুক্তি নিয়মিত করছেন নাবিক বানিজ্য। বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি বন্দর ইপিজেড-পতেঙ্গা থানা’র বৈজ্ঞানিক সেমিনার অনলাইন আইডি কার্ড বিতরণ অনুষ্ঠান মসজিদের জায়গা দখল করে পতিতালয়, ভেঙে দিয়ে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বিপুল পরিমাণে অস্ত্র, গোলাবারুদ সহ মিন্টুকে আটক করেছে-> কোস্ট গার্ড

নীলফামারীতে মিষ্ঠি কুমড়া গাছে ভাইরাসের আক্রমণ বিপাকে কৃষক


নীলফামারীতে মিষ্ঠি কুমড়া গাছে ভাইরাসের আক্রমণ বিপাকে কৃষক

সত্যেন্দ্রনাথ রায় ঃ- নীলফামারী প্রতিনিধি

মিষ্টি কুমড়া গাছের পাতায় হলুদ ছোপ ছোপ দাগ বিবর্ণ হয়ে যাচ্ছে গাছ। কৃষি বিভাগ বলছে মোজাইক ভাইরাস। এই ভাইরাসের ব্যাপক আক্রমণ দেখা দিয়েছে মিষ্টি কুমড়ার গ্রাম সদর উপজেলার ইটাখোলা ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামে।

দেশের মিষ্টি কুমড়া উৎপাদনের বড় একটি অংশের চাহিদা পুরন করে আসছে ইটাখোলা ইউনিয়ন।ফলে দিশেহারা হয়ে পড়েছে স্থানীয় কৃষকেরা।

মোঃ আলী হোসেন জানান ৪ টি প্লটে এক একর জমিতে উন্নত জাতের মিষ্টি কুমড়ার বীজ রোপন করি, গাছে ফুল ও ফল আসার পর পর গাছের পাতা ছোট হওয়া, পাতার গায়ে হলুদ দাগ ও ছোপ ছোপ হয়ে গিয়েছে। দেখা দিয়েছে ফলনে পচন, ঠিকমতো গাছে ফুল ও ফল আসছে না।

ইটা খোলা ডাঙ্গাপাড়ার চাষী মোঃ আবুল ফারুক গত বছর এই জমিতে বিঘা প্রতি ১ হাজার থেকে ১২শ পিস মিষ্টি কুমড়া আবাদ হলেও এ বছর ৪ থেকে ৫ শ পিস মিষ্টি কুমড়া পাওয়াই অনেক কষ্টের হবে।
একই গ্রামের আশরাফ হোসেন বলেন, আমি আডাই বিঘা জমিতে আবাদ করেছি উন্নত জাতের মিষ্টি কুমড়া। আমার ও অবস্থা খারাপ খুব চিন্তায় আছি কৃষি অফিসের বি এস ও ঠিক ভাবে আসেনা।

ইটাখোলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হেদায়েত আলী শাহ ফকির জানান, আমি জানতে পেরে দ্রুত কৃষি বিভাগকে বিষয়টি অবগত করেছি।
উপজেলা কৃষি অফিসার মোঃ আতিক আহম্মেদ জানান, আমরা ইটাখোলাতে এস ও জাকির হোসেন কে পাঠিয়েছি এটা মোজাইক ভাইরাস, আক্রমণ হওয়া গাছের ডাল পাতা কেটে ফেলতে হবে প্রয়োজনে গাছ তুলে ফেলে দিতে হবে কারন পাতায় জাত পোকা থাকে। এছারা একই জমিতে বার বার একই ফসল উৎপাদন করলে ও বীজ এর মাধ্যমে এর মাধ্যমে এই মোজাইক ভাইরাস ছড়ায়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com