রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
মায়ানমারে পাচারকালে ৩ ট্রাক ইউরিয়া সারসহ দুইজন পাচারকারী আটক করেছে – কোস্ট গার্ড ইপিজেড থানার আকমল আলীতে প্রশাসন আবারও ভেঙ্গে দিলো ওসমানের নতুন জুয়ার ঘর দুর্ধর্ষ ছিনতাইকারী মোঃ রিয়াজ প্রঃ রিয়াদকে গ্রেফতার করেছে ইপিজেড থানা পুলিশ সার্বিক নিরাপত্তায় যথাযথ ধর্মীয় ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপিত হলো জশনে জুলুস ঈদ-ই-মিলাদুন্নবী(সা.) চট্টগ্রামে ৫টি গুরুত্বপূর্ণ থানায় রদবদল সিএমপির হালিশহর থানায় হাজেরা আক্তার টুনি ও নুর নাহার ঝিল্লি ৮ কেজি গাঁজা সহ হাতে নাতে গ্রেফতার। চট্টগ্রাম বহিঃনোঙ্গরে বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ কোস্ট গার্ডের যৌথ অভিযান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড

নওয়াপাড়া পৌর এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অভয়নগর

নওয়াপাড়া পৌর এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান
অভয়নগর

মোঃ কামাল হোসেন ঃ- অভয়নগর প্রতিনিধি যশোর

অভয়নগরে নওয়াপাড়া পৌর এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে পৌর কর্তৃপক্ষ। গতকাল শনিবার সকাল শেকে দুপুর পর্যন্ত পৌরসভার বাইপাস সড়কের ফুটপাত ও ড্রেনের উপর গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। নূরবাগ স্বাধীনতা চত্বর থেকে শুরু করে অভয়নগর উপজেলা পরিষদ সংলগ্ন ডিএন মোড় নামক স্থানে পর্যন্ত এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এসময় অবৈধ স্থাপনা ভাঙ্গাসহ ড্রেনের উপর চলাচলের রাস্তায় ফেলে রাখা বিভিন্ন মালামাল জব্দ করা হয়। নওয়াপাড়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুশান্ত কুমার দাস শান্তর নেতৃত্বে চলা উচ্ছেদ অভিযানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্যানেল মেয়র আলহাজ্ব জাহাঙ্গীর হোসেন বিশ্বাস, পৌর কাউন্সিলর মিজানুর রহমান মোল্যা, পৌরসভার পরিবেশ উন্নয়ন কর্মকর্তা রাজিবুর রহমান, কনজারভেন্সী ইন্সপেক্টর সেলিম মল্লিকসহ সূধীজন ও এলাকাবাসী। এ ব্যাপারে পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুশান্ত কুমার দাস শান্ত জানান, বার বার লিখিত ও মৌখিক নোটিশ প্রদানের পরও অবৈধ দখলদারেরা তাদের স্থাপনা অপসারণ করেনি। শনিবার সকাল থেকে দুপুর অবধি স্বাধীনতা চত্বর থেকে ডিএন মোড় পর্যন্ত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। উচ্ছেদকৃত এলাকায় পুনরায় অবৈধ স্থাপনা গড়ে তোলা হলে মালামাল জব্দ করাসহ স্থাপনা মালিকের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল-জরিমানা উভয় দ-ে দ-িত করা হবে। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com