শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
বাংলাদেশ শিপিং করপোরেশনের বহরে যুক্ত হলো নতুন জাহাজ ‘বাংলার নবযাত্রা ৩৯নং ওয়ার্ডের বন্দরটিলার অলি-গলি,ও বাসা-বাড়িতে আমীর খসরু’র ধানের শীষ সমর্থনে গণসংযোগ.. মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের প্রতিনিধিদল চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেছেন। চট্টগ্রামে ল্যাসিং আনল্যাসিং শ্রমিকদের চাকুরীচ্যুতে প্রতিবাদে মানববন্ধন ইউরোপীয়ান প্রতিনিধিদল চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ক্রীড়া সমিতি কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত ইপিজেডে সম্মিলিত হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদের উপদেষ্টা পরিচিতি সভা অনুষ্ঠিত এই আসন থেকে আমার বাবাকেও নির্বাচিত করেছিলেন আমাকেও ৩বার এবার আবারও আপনারাই নির্বাচিত করবেন- আমীর খসরু মাহমুদ চৌধুরী স্মরণের আবরণে শাহসূফী সৈয়দ দেলাওর হোসাইন মাইজভাণ্ডারী বাংলাদেশ শিপিং করপোরেশন সরকারের অনুকূলে ২০৩.৪৭ কোটি টাকার চেক হস্তান্তর।

ঝিকরগাছায় দীর্ঘপ্রতিক্ষার পর কমিটি পেল পৌর স্বেচ্ছাসেবকলীগ

ঝিকরগাছায় দীর্ঘপ্রতিক্ষার পর কমিটি পেল পৌর স্বেচ্ছাসেবকলীগ

যশোর জেলা প্রতিনিধি মিজানুর রহমান

ঝিকরগাছা : যশোরের ঝিকরগাছায় দীর্ঘপ্রতিক্ষার ১৭টা বছর পার করে অবশেষে পৌর আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক আবুল কালাম আজাদ, যুগ্ম-আহ্বায়ক আজাহারুল লাবু, কামরুজ্জামান কামাল, সৈয়দ রাসেল ও শেখ ইমরান স্বাক্ষরিত কমিটি প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পৌর আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ৪১জন সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির আহ্বায়ক ফারুক হোসেন, যুগ্ম আহ্বায়ক কাউন্সিলর সাজ্জাতুল জামান রনি, শাহিন হোসেন, আসাদুল ইসলাম, আশিকুল ইসলাম, শেখ রাসেল, আজম মোহাম্মদ ড্যানি ও ইকরামুল করিম সৈকত।
দীর্ঘপ্রতিক্ষার পর পৌর আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের নতুন কমিটির বিষয়ে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক আবুল কালাম আজাদ বলেন, পৌর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠনের মাধ্যমে ঝিকরগাছা উপজেলার সকল শাখার কমিটি গঠনের কার্যক্রম সম্পন্ন হলো। নবগঠিত কমিটির দায়িত্বপ্রাপ্তরা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে অবদান রাখবেন বলে আশাবাদি। ঘোষিত কমিটি তিন মাসের মধ্যে ওয়ার্ড কমিটি গঠনের পর সম্মেলন পূর্বক পূর্ণাঙ্গ কমিটি গঠনের কার্যক্রম পরিচালনা করবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com