রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
বাংলাদেশ শিপিং করপোরেশনের বহরে যুক্ত হলো নতুন জাহাজ ‘বাংলার নবযাত্রা ৩৯নং ওয়ার্ডের বন্দরটিলার অলি-গলি,ও বাসা-বাড়িতে আমীর খসরু’র ধানের শীষ সমর্থনে গণসংযোগ.. মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের প্রতিনিধিদল চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেছেন। চট্টগ্রামে ল্যাসিং আনল্যাসিং শ্রমিকদের চাকুরীচ্যুতে প্রতিবাদে মানববন্ধন ইউরোপীয়ান প্রতিনিধিদল চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ক্রীড়া সমিতি কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত ইপিজেডে সম্মিলিত হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদের উপদেষ্টা পরিচিতি সভা অনুষ্ঠিত এই আসন থেকে আমার বাবাকেও নির্বাচিত করেছিলেন আমাকেও ৩বার এবার আবারও আপনারাই নির্বাচিত করবেন- আমীর খসরু মাহমুদ চৌধুরী স্মরণের আবরণে শাহসূফী সৈয়দ দেলাওর হোসাইন মাইজভাণ্ডারী বাংলাদেশ শিপিং করপোরেশন সরকারের অনুকূলে ২০৩.৪৭ কোটি টাকার চেক হস্তান্তর।

নীলফামারী ডোমারে পুলিশের ওপেন হাউস ডে অনুষ্ঠিত


নীলফামারী ডোমারে পুলিশের ওপেন হাউস ডে অনুষ্ঠিত

সত্যেন্দ্রনাথ রায়,নীলফামারীঃপ্রতিনিধিঃ

দক্ষ পুলিশ,সমৃদ্ধ দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলাফামারীর ডোমার থানার আয়োজনে সর্বস্তরের মানুষের সমস্যা সমাধানে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে।

ডোমার থানার অফিসার ইনচার্জ মাহমুদ উন নবীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য পেশ করেন নীলফামারী জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান (পিপিএম)

বিশেষ অতিথি,ডোমার সহকারী পুলিশ সুপার আলী মোহাম্মদ আব্দুলাহ্, উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ,নির্বাহী অফিসার পূবন আখতার।আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার,রৌশন কানিজ,পৌরমেয়র মনছুরুল ইসলাম দানু,বীর মুক্তিযোদ্ধা নূরননবী,জেলা আওয়ামীলীগের সহ সভাপতি খায়রুল আলম বাবুল, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনজুরুল হক চৌধুরী সহ উপজেলার দশ ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান বৃন্দ।

অনুষ্ঠানে এ সময় বিভিন্ন মতামত তুলে ধরেন,জনপ্রতিনিধি,রাজনৈতিক ব্যক্তি,শিক্ষক,ব্যবসায়ী, চাকুরীজীবী,সাংবাদিক সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন পুলিশ জনগণের শত্রু নয়। তথ্য দিয়ে পুলিশ কে সহযোগিতা করুন। মাদক সেবক ও মাদক কারবারীদের সাথে কোন আপোষ নেই। মাদক বিক্রেতা,কারবারী,মদখোর ও জুয়ারীদের তথ্য দিয়ে সহ যোগীতা করুন। পুলিশ জনগণের সেবক হয়ে সবসময় পাশে থেকে কাজ করবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com