রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড বাংলাদেশ শ্রমিক ফেডারেশন বিএসএফ এইচ পাওয়ার ও সিএনজি চালক কমিটির কার্ড বিতরণ। জুলাই-আগস্টের শহীদরা চিরস্মরণীয় হয়ে থাকবে—মেয়র ডা.শাহাদাত হোসেন ভবদহ পানি নিষ্কাসন সংগ্রাম কমিটির আহবায়ক এর মৃত্যুতে অভয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের শোক প্রকাশ। লামায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে লিখিত অভিযোগ বাংলাদেশ শিপিং করপোরেশনের শত শত কোটি টাকা লুটপাটের মহড়ায় জিএম ইঞ্জিনিয়ার মোঃ ইউসুফ নির্বাহী পরিচালক প্রযুক্তি নিয়মিত করছেন নাবিক বানিজ্য। বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি বন্দর ইপিজেড-পতেঙ্গা থানা’র বৈজ্ঞানিক সেমিনার অনলাইন আইডি কার্ড বিতরণ অনুষ্ঠান মসজিদের জায়গা দখল করে পতিতালয়, ভেঙে দিয়ে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বিপুল পরিমাণে অস্ত্র, গোলাবারুদ সহ মিন্টুকে আটক করেছে-> কোস্ট গার্ড

সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ, ডাঃ নাসির উদ্দিন এমপি


ঝিকরগাছায় সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন ডাঃ নাসির উদ্দিন এমপি

যশোর জেলা প্রতিনিধি ঃ- মিজানুর রহমান

ঝিকরগাছা : যশোরের ঝিকরগাছায় পেন ফাউন্ডেশেনের উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অবঃ) অধ্যাপক ডাঃ মোঃ নাসির উদ্দীন। আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি বলেন সমাজ উন্নয়ন ও শৃংখলা বজায় রাখার জন্য সকল শ্রেণির মানুষকে শিক্ষার আলোয় আলোকিত হতে হবে। সুবিধাবঞ্চিত শিশুরা আমাদের সমাজের একটা অংশ। তাদেরকেও শিক্ষা গ্রহণ করে সুনাগরিক হিসেবে তৈরী করতে হবে। আর সেই কাজটি করে চলেছে পেন ফাউন্ডেশন।

যার বাস্তব প্রমাণ স্বপ্নলোকের পাঠশালা। সত্যিই এটার সাথে যারা সংযুক্ত রয়েছেন তারা সবাই প্রশংসার দাবীদার। সংসদ সদস্যের নিজ উদ্যোগে রবিবার(২২ জানুয়ারী) সকাল সাড়ে ১০টার সময় পৌরসদরের মোবারকপুর কলেজপাড়ায় স্বেচ্ছাসেবী সংস্থা পেন ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা প্রতিষ্ঠান স্বপ্নলোকের পাঠশালার ২য় ক্যাম্পাস’র ৮০জন শিক্ষার্থীদের মাঝে উন্নতমানের বিস্কুট, ড্রাই কেক ও নতুন পুরাতন শিক্ষার্থীর ১২০জন অভিভাবকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। পেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও স্বপ্নলোকের পাঠশালার প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মেঘনা ইমদাদ’র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, বিশিষ্ট সমাজসেবক নাসিমুল হাবিব শিপার, উপকারভোগী নুর জাহান, পেন ফাউন্ডেশনের কার্যনির্বাহী কমিটির কোষাধ্যক্ষ বাবু স্বপন কুমার ঘোষ, পেন ফাউন্ডেশনের প্রোগ্রাম কো-অর্ডিনেটর আলফ্রেড মন্ডল, সহকারী শিক্ষক রত্না ইসলাম, বিথী খাতুন, স্বেচ্ছোসেবক চম্পা নওরীন, তুষার সহ আরো অনেকে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com