মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
মায়ানমারে পাচারকালে ৩ ট্রাক ইউরিয়া সারসহ দুইজন পাচারকারী আটক করেছে – কোস্ট গার্ড ইপিজেড থানার আকমল আলীতে প্রশাসন আবারও ভেঙ্গে দিলো ওসমানের নতুন জুয়ার ঘর দুর্ধর্ষ ছিনতাইকারী মোঃ রিয়াজ প্রঃ রিয়াদকে গ্রেফতার করেছে ইপিজেড থানা পুলিশ সার্বিক নিরাপত্তায় যথাযথ ধর্মীয় ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপিত হলো জশনে জুলুস ঈদ-ই-মিলাদুন্নবী(সা.) চট্টগ্রামে ৫টি গুরুত্বপূর্ণ থানায় রদবদল সিএমপির হালিশহর থানায় হাজেরা আক্তার টুনি ও নুর নাহার ঝিল্লি ৮ কেজি গাঁজা সহ হাতে নাতে গ্রেফতার। চট্টগ্রাম বহিঃনোঙ্গরে বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ কোস্ট গার্ডের যৌথ অভিযান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড

চট্টগ্রাম জেলা ডিজিটাল সেন্টার উদ্যোক্তা ফোরামের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

চট্টগ্রাম জেলা ডিজিটাল সেন্টার উদ্যোক্তা ফোরামের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
সভাপতি জাহেদ হোসেন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম টিপু

তুষার দাশ ঃঃ চট্টগ্রাম

চট্টগ্রাম জেলা ডিজিটাল সেন্টার উদ্যোক্তা ফোরামের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ ২০ জানুয়ারি চট্টগ্রাম নগরীর আগ্রাবাদস্থ ২৪ নং ওয়ার্ড কার্যালয়ে এটি অনুষ্ঠিত হয়। হাটহাজারী উপজেলা ডিজিটাল সেন্টার উদ্যোক্তা ফোরামের সভাপতি সাইফুল ইসলাম এর সভাপতিত্বে সম্মেলনে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলার সভাপতি ও সম্পাদকগণ উপস্থিত ছিলেন।
দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সভাপতি ও সাধারণ সম্পাদকগণ এতে তাদের ভোটাদিকার প্রদান করেন।
সম্মেলনে উপস্থিত উদ্যোক্তাদের মৌখিক ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচিত হন মীরসরাই উপজেলার মায়ানী ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা জাহেদ হোসেন ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা শহিদুল ইসলাম টিপু।

সভাপতির বক্তব্যে হাটহাজারী উপজেলা সভাপতি সাইফুল ইসলাম বলেন, অনেক সময় কর্মক্ষেত্রে উদ্যোক্তারা অনেক সমস্যার সম্মুখিন হতে হয়, আমরা আশাকরি নবনির্বাচিত কমিটি এইসব সমস্যা সমাধানে উদ্যোক্তাদের পাশে থাকবেন।
লোহাগাড়া উপজেলা উদ্যোক্তা ফোরামের সভাপতি মোঃ গিয়াস উদ্দিন বলেন, নবনির্বাচিত কমিটির প্রতি আমাদের প্রত্যাশা নতুন কমিটি উদ্যোক্তাদের নিয়ে আর্থিক ফান্ড গঠনের মাধ্যমে উদ্যোক্তাদের বিপদে সহযোগীতা করবেন।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম টিপু সব সময় উদ্যোক্তাদের পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেন।
নবনির্বাচিত ফোরামের সভাপতি জাহেদ হোসেন বলেন, যে কোন কর্মজীবি কিংবা পেশাজীবিদের সার্বিক বিষয়ে ঐক্যবদ্ধ থাকার জন্য ফোরাম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমি মনে করি চট্টগ্রাম জেলার ডিজিটাল সেন্টারের সকল উদ্যোক্তারা আমাকে যে দায়িত্ব দিয়েছেন তার প্রতি যথাযথ সম্মান দিয়ে শক্তিশালী একটি ফোরাম গঠনের মাধ্যমে আমরা উদ্যোক্তাদের পাশে থাকবো। তাকে সভাপতি নির্বাচিত করায় ভোটারদের ধন্যবাদ জানিয়ে ফোরামের সার্বিক কায্যক্রম পরিচালনায় তিনি সকল উদ্যোক্তাদের সহযোগীতা কামনা করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com