শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:২২ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
পোলিওমুক্ত বিশ্ব গড়তে প্রতিটি শিশুর টিকাদান নিশ্চিত করতে হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন বিএসসি তে শত অপরাধের বরপুত্র ক্যাপ্টেন আমীর মোহাম্মদ আবু সুফিয়ান-কে ঘিরে আবারও শোরগোল,গুঞ্জন,সমালোচনায় মুখরিত,, ক্যাপ্টেন আমীর মোহাম্মদ আবু সুফিয়ানের খুঁটির জোর-কি নতুন ব্যবস্থাপনা পরিচালক,,? বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের চট্টগ্রাম বিভাগীয় আংশিক কমিটি অনুমোদন সভাপতি মো. সোহাগ হোসেন, সাধারণ সম্পাদক লায়ন মো. বিল্লাল হোসেন সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সিএমপি কমিশনারকে সিআরএর স্মারকলিপি চুক্তি বাতিলের দাবি: ১৯শে অক্টোবর থেকে গণ অনশনে যাচ্ছেন বন্দর শ্রমিকেরা শীঘ্রই সন্ত্রাসীদের গ্রেফতার না হলে “মার্চ টু পুলিশ কমিশনার” কর্মসূচীর ঘোষনা সিআরএর চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা ও সংবেদনশীল স্থাপনার সুরক্ষায় অননুমোদিত ফটোগ্রাফি, ভিডিও ধারণ ও প্রচার ইত্যাদি থেকে বিরত থাকার নির্দেশনা প্রদান। পশ্চিম মাদারবাড়ি বালুর মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন ভুল রিপোর্টের চিকিৎসায় অকালে ঝরে গেল কলেজ ছাত্রের তাজা প্রান অনলাইন জুয়ায় আসক্ত স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু,, ঘাতক স্বামী আটক এসআরবি – ৭

বন্দরটিলায় ছারপোকার ঔষধের বিষক্রিয়াতে দুই বোনের মৃত্যু

বন্দরটিলায় ছারপোকার ঔষধের বিষক্রিয়াতে দুই বোনের মৃত্যু

ডেস্ক নিউজ:২০জানুয়ারী

নগরীর দক্ষিণ হালিশহর বন্দরটিলায় অসুস্থ্য‌ হয়ে আপন দুই বোনের মৃত্যু হয়েছে। পথের ভাসমান বিক্রেতার কাছ থেকে কেনা পোকা মারার ওষুধের বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে বলে তথ্য পাওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে মৃত্যুর কারণ আরও খতিয়ে দেখার কথা জানিয়েছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার দুপুরে ইপিজেডের বন্দরটিলার আয়শার মার গলি এলাকায় লেদাইয়ার ভাড়া ঘরে এ ঘটনা ঘটে। মৃত রহিমা আক্তার (২৪) ও ফজিলা আক্তার (১৬) পিরোজপুরের মঠবাড়িয়া এলাকার ইদ্রিস আলীর মেয়ে। এর মধ্যে রহিমার বিয়ে হয়েছে। তার স্বামী প্রবাসী। দুই বোনই চাকরি করে। রহিমা সুইটার ফ্যাক্টরিতে এবং ফজিলা ইয়াংওয়ানে কাজ করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর করিম আজাদীকে বলেন, তারা রাতে ঘুমানোর আগে ছারপোকা নিধনের ওষুধ ঘরে দিয়ে দরজা জানালা বন্ধ করে ঘুমিয়ে পড়ে। ভোরে অসুস্থ হয়ে পড়লে তাদের প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতাল ও পরে চমেক হাসপাতালে নিয়ে গেলে সেখানে তারা মারা যান। ঘটনাস্থলে গিয়ে পুলিশ ছারপোকার ওষুধ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওষুধের গ্যাসের প্রভাবেই তাদের মৃত্যু হয়েছে। তবুও মৃত্যুর আসল কারণ খতিয়ে দেখতে আমরা আমাদের তদন্ত চালিয়ে যাব।

তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ফজিলাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসাধীন অবস্থায় রহিমাও বিকেলে মারা যায়। বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশ চমেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। জানতে চাইলে তাদের বড় বোন নাজমা আখতার আজাদীকে বলেন, খবর পেয়ে আমরা তাড়াতাড়ি বাসায় যাই। আমরা যাওয়ার আগেই ফজিলা মারা গিয়েছিল। রহিমা তখনও কথা বলতে পারছিল।
সে জানায়, রাতে ছারপোকা মারার ওষুধ ছিটিয়ে তারা দরজা জানালা বন্ধ করে। এরপর ভাত ও ডালিম খেয়ে শুয়ে পড়ে। হঠাৎ রাতে তারা অসুস্থ বোধ করে। কিছুক্ষণ পর পর বমি করছিল। এরপর আর কিছু বলতে পারেনি সে। পরে দু’জনকে বন্দরটিলার একটি বেসরকারি হাসপাতালে এবং পরে চমেক হাসপাতালে ভর্তি করালে কর্তব্যরত চিকিৎসক ফজিলাকে মৃত ঘোষণা করেন। এর পর বিকেলের দিকে রহিমাও মারা যায়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com