রবিবার, ২৮ Jun ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
আত্মহত্যার সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক: মোবাইলের তথ্য মুছে ফেলা ও মেমোরি কার্ড গায়েব, বাড়ছে রহস্য,, হরমুজ প্রণালি অতিক্রম এমভি বাংলার জয়যাত্রা হালিশহর বড়পুলে মহেশ খালের পাড়ে অবৈধ গরুর বাজার উচ্ছেদ: গুড়িয়ে দিলো সেনাবাহিনী ইপিজেড থানা পুলিশের বিশেষ অভিযানে ২২০০ পিস ইয়াবা ট্যাবলেট ৫ কেজি গাঁজা,মাদক বিক্রয়ের নগদ টাকা ও ১টি মোটরসাইকেলসহ ১ গ্রেফতার নতুন কৌশলে মেয়ে দিয়ে ফাঁদে ফেলে সর্বস্ব হাতিয়ে নিচ্ছে একটি চক্র। চট্টগ্রামে ৭.৬৫ মডেলের বিদেশি পিস্তলসহ ১জনকে গ্রেফতার করেছে – ডিবি বাংলাদেশ শিপিং কর্পোরেশনের বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা। ৮কেজি হেরোইন ১৪,০০০ হাজার পিস ইয়াবা ও মাদক বহনের কাজে ব্যবহৃত বাসসহ গ্রেফতার ৩ ডিবি পশ্চিম চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ২০২৪-২৫ এবং ২০২৫-২৬ অর্থবছরের ১ম ৯মাসের তুলনামূলক পারফরম্যান্স রিপোর্ট প্রকাশ করেছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের জোর তৎপরতায় ভূয়া নথিপত্র ব্যবহার করে চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার পাচারের অপচেষ্টাকালে কন্টেইনার আটক

নীলফামারীতে মিথ্যা মামলা করায় বাদীর ৩ বছরের জেল !!!

নীলফামারীতে মিথ্যা মামলা করায় বাদীর ৩ বছরের জেল।

সত্যেন্দ্রনাথ রায় ঃ- নীলফামারী প্রতিনিধি

মিথ্যা ও হয়রানি মুলক মামলা দায়ের করায় একটি মামলায় বাদীকে তিন বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৩ হাজার টাকা জরিমানা করেছে আদালত।
নীলফামারী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ মেহেদী হাসানের আমলী আদালত ডিমলা
– ৬ (সোমবার ১৬ ই জানুয়ারী) এ রায় প্রদান করেন।

ডিমলা থানার (তদন্ত) অফিসার বিশ্বদেব রায় এ বিষয় নিশ্চিত করেন। তিনি আরো জানান
আরিফ হোসেন নামে ব্যক্তি ২০১৯-২০২০ সালে আটক ও মারধর করার অপরাধ এনে ডিমলা থানায় মামলা করেন। মামলাটি তদন্ত কালে অভিযোগ সঠিক নয় মিথ্যা বলে প্রতিয়মান হয় তদন্ত কর্মকর্তার।এই তদন্ত প্রতিবেদন আদালতে পেশ করা হলে স্বাক্ষ্য প্রমান শেষে এ রায় প্রদান করেন বিজ্ঞ আদালত।

মামলা নথি অনুযায়ী জানাযায় ডিমলা থানা নন এফ আই আর প্রসিকিউশন নঃ১৮ (সুত্র জি আর মামলা নং ৯৪/১৯ ধারা ১৪৩/৪৪৭/৩২৩/৩২৫/৩০৭/৩৭৯/৫০৬/১১৪ দন্ডবিধি) এন জি আর ১৪/২০ এন জি আর মামলার আসামী মোঃ আরিফ হোসেন, পিতা
মৃত,মো আজিজুল ইসলাম, সাং ঠাকুরগঞ্জ (মাষ্টার পাড়া) থানা ডিমলা,জেলা নীলফামারী।
এর বিরুদ্ধে সূত্রে বর্ণিত ক্ষতি করার উদ্দেশ্য মিথ্যা ও হয়রানিমুলক মামলা করার
অভিযোগে প্রশিকিউশন পক্ষ আণীত বাংলাদেশ দন্ডবিধির ২১১ ধারায় অপরাধ সন্দেহাতীতভাবে প্রমানিত হওয়ায় আসামি মোঃ আরিফ হোসেন কে তিন বছরের বিনাশ্রম
কারাদণ্ড ও তিন হাজার টাকা অনাদায়ে আরো
একমাস কারাদণ্ড প্রদান করে বিজ্ঞ আদালত।

ডিমলা থানা অফিসার ইনচার্জ মোঃ লাইছুর রহমান বলেন এই রায় মানুষের কাছে দৃষ্টান্ত
হয়ে থাকবে। যা আগামীতে মিথ্যা মামলা করার প্রবনতা মানুষের কাছে অনেকাংশে কমে আসবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com