বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
পতেঙ্গা ৪১ নং ওয়ার্ড নাজির পাড়ায় বিএনপি অফিস উদ্বোধন,, চট্টগ্রাম পাঁচলাইশে ব্যবসায়িক পরিবারের প্রতি বারবার হামলা। পোলিওমুক্ত বিশ্ব গড়তে প্রতিটি শিশুর টিকাদান নিশ্চিত করতে হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন বিএসসি তে শত অপরাধের বরপুত্র ক্যাপ্টেন আমীর মোহাম্মদ আবু সুফিয়ান-কে ঘিরে আবারও শোরগোল,গুঞ্জন,সমালোচনায় মুখরিত,, ক্যাপ্টেন আমীর মোহাম্মদ আবু সুফিয়ানের খুঁটির জোর-কি নতুন ব্যবস্থাপনা পরিচালক,,? বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের চট্টগ্রাম বিভাগীয় আংশিক কমিটি অনুমোদন সভাপতি মো. সোহাগ হোসেন, সাধারণ সম্পাদক লায়ন মো. বিল্লাল হোসেন সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সিএমপি কমিশনারকে সিআরএর স্মারকলিপি চুক্তি বাতিলের দাবি: ১৯শে অক্টোবর থেকে গণ অনশনে যাচ্ছেন বন্দর শ্রমিকেরা শীঘ্রই সন্ত্রাসীদের গ্রেফতার না হলে “মার্চ টু পুলিশ কমিশনার” কর্মসূচীর ঘোষনা সিআরএর চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা ও সংবেদনশীল স্থাপনার সুরক্ষায় অননুমোদিত ফটোগ্রাফি, ভিডিও ধারণ ও প্রচার ইত্যাদি থেকে বিরত থাকার নির্দেশনা প্রদান। পশ্চিম মাদারবাড়ি বালুর মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন

নীলফামারীর ডোমারে জমির ন্যায্য মূল্যের দাবিতে সংবাদ সম্মেলন

নীলফামারীর ডোমারে জমির ন্যায্য মূল্যের দাবিতে সংবাদ সম্মেলন

সত্যেন্দ্রনাথ রায়,নীলফামারীঃ প্রতিনিধি:

নীলফামারীর ডোমারে ১৩২/৩৩ কেভি গ্রীড উপকেন্দ্র নির্মাণের জন্য ভূমি অধিগ্রহনে জমির নায্য মূল্য না হওয়ায় সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ১১টি কৃষক পরিবার। তাদের দাবী জমির ন্যায্য মূল্যে না পেলে জীবন দিবো তবু জমি দিবো না।
শনিবার(৭ জানুয়ারী) সকাল ১১টায় ডোমার সদর ইউনিয়ন পরিষদ হলরুমে সংবাদ সম্মেলণের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করেন মো. আব্দুল জব্বার।
বক্তব্যে জানানো হয়, ডোমার উপজেলার বড়রাউতা মৌজার ডোমার-পঞ্চগড় হাইওয়ে সড়কের পাশে ইউনিয়ন পরিষদ বাজার সংলগ্ন জমিতে পাওয়ার গ্রীড উপকেন্দ্র নির্মানে ৪.৯৭ একর জমি অধিগ্রহনের জন্য ৪ ধারা নোটিশ প্রদান করা হয়। আমরা ১১টি পরিবার গত ২১ সালের ১৭ অক্টোবর আপত্তি জানিয়ে জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন জানাই এবং শুনানিতে অংশগ্রহন করি। তারা বলেন, যে সব জমি অধিগ্রহন করা হবে সে সব জমির বর্তমান বাজার মূল্যে শতক প্রতি দুই লক্ষ টাকা বেচা কেনা হচ্ছে। কিন্তু আমাদের জমির শতক ১২ হাজার টাকা করে দেওয়ার জন্য ৮ ধারা নোটিশ জারী করা হয়। উক্ত এলাকার সর্বোচ্চ দলিলের মূল্য শতক প্রতি এক লক্ষ ৬১হাজার টাকা রেজিষ্ট্রি করা হলেও আমাদের জমির ন্যায্য দাম না দিয়ে আমাদের প্রতি অবিচার করা হচ্ছে। আমরা বিভাগীয় কমিশনারের শুনানিতেও অংশগ্রহন করে জমির বর্তমান মূল্য তুলে ধরলেও আমাদের দাবী মানা হয়নি। এ নিয়ে আমরা বিভিন্ন দফতর ও সংসদ সদস্যের কাছে লিখিত আবেদন করি। জমির ন্যায্য মূল্য না পেলে ১১টি পরিবার বড় ধরনের ক্ষতিগ্রস্থ হবো বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। তারা আরো জানান, জমির প্রকৃত মূল্য না পেলে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো এবং কোন অবস্থাতেই জমি হস্তান্তর করবোনা। প্রয়োজনে জীবন দিবো তবু জমি দিবো না।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com