রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড বাংলাদেশ শ্রমিক ফেডারেশন বিএসএফ এইচ পাওয়ার ও সিএনজি চালক কমিটির কার্ড বিতরণ। জুলাই-আগস্টের শহীদরা চিরস্মরণীয় হয়ে থাকবে—মেয়র ডা.শাহাদাত হোসেন ভবদহ পানি নিষ্কাসন সংগ্রাম কমিটির আহবায়ক এর মৃত্যুতে অভয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের শোক প্রকাশ। লামায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে লিখিত অভিযোগ বাংলাদেশ শিপিং করপোরেশনের শত শত কোটি টাকা লুটপাটের মহড়ায় জিএম ইঞ্জিনিয়ার মোঃ ইউসুফ নির্বাহী পরিচালক প্রযুক্তি নিয়মিত করছেন নাবিক বানিজ্য। বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি বন্দর ইপিজেড-পতেঙ্গা থানা’র বৈজ্ঞানিক সেমিনার অনলাইন আইডি কার্ড বিতরণ অনুষ্ঠান মসজিদের জায়গা দখল করে পতিতালয়, ভেঙে দিয়ে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বিপুল পরিমাণে অস্ত্র, গোলাবারুদ সহ মিন্টুকে আটক করেছে-> কোস্ট গার্ড

আন্তঃজেলা প্রতারক চক্রের মূলহোতা জাহাঙ্গীর কবির, মোহাম্মদ আলী সহ ৬ জন গ্রেফতার

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (বন্দর ও পশ্চিম) বিভাগের অভিযান আন্তঃজেলা প্রতারক চক্রের মূলহোতা শেখ জাহাঙ্গীর কবির এবং মোহাম্মদ আলী সহ ৬ জন গ্রেফতার

মোঃ শাহরিয়ার রিপন ঃ চট্টগ্রাম ৭-ই জানুয়ারি ২০২৩

উপ-পুলিশ কমিশনার ডিবি-বন্দর ও পশ্চিম মোহাম্মদ আলী হোসেন, মহোদয়ের সার্বিক তত্বাবধানে এবং অতিঃ উপ-পুলিশ কমিশনার সামীম কবির এবং সহঃ পুলিশ কমিশনার তারেক আজিজ এর নির্দেশনায় পুলিশ পরিদর্শক মোঃ কায়সার হামিদ এর নেতৃত্বে বিশেষ টিমের এসআই মোহাম্মদ রাজীব হোসেন, এসআই মোঃ রবিউল ইসলাম, এএসআই মোঃ জাহিদুল হক, এএসআই তাজুল ইসলাম ও এএসআই রনি মজুমদার ও ফোর্সসহ চট্টগ্রাম শহরের বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে আন্তঃজেলা প্রতারক চক্রের মূলহোতা শেখ জাহাঙ্গীর কবির(৪৬) এবং মোহাম্মদ আলী(৫১) সহ তাদের সহযোগী ৩। মোঃ ওয়াসিম আহমেদ(৩৭), ৪। মোঃ নাজমুল হুদা খান @ নাজমুল(৪৬), ৫। মোঃ রাজিবুল হক @ বাবু(৩৮) এবং ৬। মোঃ শাহজালাল(৫৩) দেরকে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন স্থানে একটানা ৩৬ ঘন্টা অভিযান পরিচালনা করে আটক করা হয় বল জানান। জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক শেখ জাহাঙ্গীর কবির(৪৬) এবং মোহাম্মদ আলী(৫১) উক্ত প্রতারক চক্রের মূল হোতা। তারা ঢাকা-চট্টগ্রামের বিভিন্ন আন্তর্জাতিক মানের হোটেলে অবস্থান করে নিজেদেরকে তেল ও চিনির আমদানীকারক বলে পরিচয় দিয়ে থাকে। পরবর্তীতে তাদের সহযোগী অপরাপর আসামীদের সাথে নিয়ে উক্ত তেল ও চিনি বিক্রির কথা বলে বিভিন্ন ব্যবসায়ীদের নিকট হতে লাখ লাখ টাকা নিয়ে প্রতারনার মাধ্যমে উক্ত টাকা আত্মসাৎ করে। গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে উক্ত প্রতারনার কাজ সংঘটন করে আসলেও প্রতারনার পর গা ঢাকা দেওয়ায় তাদেরকে সনাক্ত করা যাচ্ছিল না। ডিবি পুলিশ উক্ত প্রতারনার সংবাদ পেয়ে প্রতারনার শিকার ভিকটিমদের সাথে নিয়ে চট্টগ্রাম শহরের বিভিন্ন জায়গায় একটানা ৩৬ ঘন্টা অভিযান পরিচালনা করে প্রতারকদের আটক করতে সক্ষম হয়। তাদের আটক করার পর সমগ্র বাংলাদেশের বিভিন্ন অঞ্চল হতে বিভিন্ন ব্যক্তি তাদের দ্বারা প্রতারনার শিকার হয়েছে মর্মে সংবাদ পাওয়া যাচ্ছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com