মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
পতেঙ্গা ৪১ নং ওয়ার্ড নাজির পাড়ায় বিএনপি অফিস উদ্বোধন,, চট্টগ্রাম পাঁচলাইশে ব্যবসায়িক পরিবারের প্রতি বারবার হামলা। পোলিওমুক্ত বিশ্ব গড়তে প্রতিটি শিশুর টিকাদান নিশ্চিত করতে হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন বিএসসি তে শত অপরাধের বরপুত্র ক্যাপ্টেন আমীর মোহাম্মদ আবু সুফিয়ান-কে ঘিরে আবারও শোরগোল,গুঞ্জন,সমালোচনায় মুখরিত,, ক্যাপ্টেন আমীর মোহাম্মদ আবু সুফিয়ানের খুঁটির জোর-কি নতুন ব্যবস্থাপনা পরিচালক,,? বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের চট্টগ্রাম বিভাগীয় আংশিক কমিটি অনুমোদন সভাপতি মো. সোহাগ হোসেন, সাধারণ সম্পাদক লায়ন মো. বিল্লাল হোসেন সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সিএমপি কমিশনারকে সিআরএর স্মারকলিপি চুক্তি বাতিলের দাবি: ১৯শে অক্টোবর থেকে গণ অনশনে যাচ্ছেন বন্দর শ্রমিকেরা শীঘ্রই সন্ত্রাসীদের গ্রেফতার না হলে “মার্চ টু পুলিশ কমিশনার” কর্মসূচীর ঘোষনা সিআরএর চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা ও সংবেদনশীল স্থাপনার সুরক্ষায় অননুমোদিত ফটোগ্রাফি, ভিডিও ধারণ ও প্রচার ইত্যাদি থেকে বিরত থাকার নির্দেশনা প্রদান। পশ্চিম মাদারবাড়ি বালুর মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন

অভয়নগরে আহত যুবলীগ নেতার মৃত্যু !

অভয়নগরে আহত যুবলীগ নেতার মৃত্যু

নওয়াপাড়া প্রতিনিধিঃ- আর এস রুবেল

যশোরের অভয়নগরে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলায় আহত যুবলীগ নেতা মুরাদ হোসেন (২৮) তিনদিন চিকিৎসাধীন থাকা অবস্থায় মারা গেছেন। শুক্রবার রাত আনুমানিক সাড়ে ১১ টার সময় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গত মঙ্গলবার দুপুরে তাকে কুপিয়ে ও ছুরিকাঘাত করেছিল চিহ্নিত সন্ত্রাসীরা। উপজেলার ধোপাদী গ্রামের মাহাব্বুল সরদারের ছেলে নিহত মুরাদ হোসেন নওয়াপাড়া পৌরসভার ৩নং ওয়ার্ড যুবলীগের সদস্য ছিল।
নিহতের পরিবার জানায়, মঙ্গলবার বেলা আনুমানিক ১২ টার সময় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে উপজেলার ধোপাদী গ্রামের চিহ্নিত সন্ত্রাসী রফিকুল মজুমদার ও তার বাহিনীর সাথে মুরাদের বাকবিতন্ডা হয়। পরে মুরাদ ধোপাদী নতুন বাজারে তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানের পাশে একটি চায়ের দোকানে বসে ছিল। এসময় রফিকুলের নেতৃত্বে তার ছেলে সাকিব মজুমদার, সাকিবের সহযোগি ইউসুফ মজুমদার, খলিল, সোহরাব, মেহরাব, ইলিয়াস, সুফিয়ান, বেল্লাল, আরজু, নাঈম সরদার, মিজানুর, সোহেল, নাছির গাজী ও রফিকুলের স্ত্রী জেসমিন বেগম কোন কিছু না বলে মুরাদকে কুপিয়ে ও ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয় ব্যবসায়ীরা মারাত্মক আহত মুরাদকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।
নিহতের বাবা বলেন, উল্লেখিত সকলের নাম সহ ১৫ জনকে আসামী করে ঘটনার দিন রাতে অভয়নগর থানায় মামলা দায়ের করেছিলাম। কি অপরাধ করেছিল আমার ছেলে। আমি হত্যাকারী সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক বিচার চাই। থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. তাজুল ইসলাম মুরাদ হোসেনের মৃত্যু নিশ্চিত করে বলেন, নিহতের বাবা বাদী হয়ে ১৫ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেছেন। সেই মামলা এখন হত্যা মামলায় পরিণত হল। ইতোমধ্যে মামলার ৭ জন আসামীকে আটক করে জেল হাজতে প্রেরন করা হয়েছে। মুলহোতা রফিকুল, তার ছেলে সাকিব ও ইউসুফ সহ ৮ জন পলাতক রয়েছে। পলাতক আসামী আটকে অভিযান অব্যাহত আছে।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com