সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
কক্সবাজার থেকে নিখোঁজ শিক্ষার্থী পূজা দাস উদ্ধার, মানব পাচার চক্রের কবলে পড়ার অভিযোগ আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে:বন্দর চেয়ারম্যান বাংলাদেশ শিপিং করপোরেশনের বহরে যুক্ত হলো নতুন জাহাজ ‘বাংলার নবযাত্রা ৩৯নং ওয়ার্ডের বন্দরটিলার অলি-গলি,ও বাসা-বাড়িতে আমীর খসরু’র ধানের শীষ সমর্থনে গণসংযোগ.. মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের প্রতিনিধিদল চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেছেন। চট্টগ্রামে ল্যাসিং আনল্যাসিং শ্রমিকদের চাকুরীচ্যুতে প্রতিবাদে মানববন্ধন ইউরোপীয়ান প্রতিনিধিদল চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ক্রীড়া সমিতি কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত ইপিজেডে সম্মিলিত হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদের উপদেষ্টা পরিচিতি সভা অনুষ্ঠিত এই আসন থেকে আমার বাবাকেও নির্বাচিত করেছিলেন আমাকেও ৩বার এবার আবারও আপনারাই নির্বাচিত করবেন- আমীর খসরু মাহমুদ চৌধুরী

নীলফামারীর ডোমারে শীতার্তদের বাড়ী বাড়ী গিয়ে রাসেল চেয়ারম্যানের কম্বল বিতরণ

নীলফামারীর ডোমারে শীতার্তদের বাড়ী বাড়ী গিয়ে রাসেল চেয়ারম্যানের কম্বল বিতরণ

সত্যেন্দ্রনাথ রায়, নীলফামারীঃ প্রতিনিধি:

কয়েকদিনের হাড় কাঁপানো ঠান্ডায় ও শীতে দেশের উত্তরের জেলা নীলফামারীর ডোমারেও ছেলে বুড়োসহ কাঁপছে সব বয়সের মানুষ। ঠান্ডাকে মোকাবেলা করতে বেশির ভাগ অসহায় পরিবারের নেই গরম কাপড়। ওইসব পরিবারের মানুষদের জন্য রাতদিন কম্বল হাতে বাড়ী বাড়ী ছুটছেন উপজেলার হরিণচড়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান রাসেল রানা।


বুধবার(৪ জানুয়ারী) দিবাগত রাতে ও বৃহষ্পতিবার(৫জানুয়ারী) প্রত্যুষে সকালে নিজ ইউনিয়নের প্রবীনদের বাড়ী বাড়ী গিয়ে কম্বল বিতরণ করেন তিনি ।
কম্বল পাওয়া হংসরাজ গ্রামের দেওয়ান বর্মন (৭৫), ইনতেফা(৭৩) ও মজির উদ্দিন(৯০) বলেন, রাতে ঘরের দরজার সামনে কে যেন ডাকা ডাকি করছেন। ঘর থেকে বের হয়ে দেখি আমাদের চেয়ারম্যান। তিনি অটোভ্যান গাড়ি থেকে একটি কম্বল বের করে আমার শরীরে জড়িয়ে দেন। এই সময়ে এমন কম্বল উপহার এর পূর্বে কখনো পাইনি। বর্তমান সময়ে কত্ববর যে উপকার হল তা বলে বুঝাতে পারবনা ।


এ ব্যাপারে হরিণচড়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক রাসেল রানা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আওয়ামীগের একজন সমান্য কর্মী হিসেবে ইউনিয়নের শীতার্ত মানুষের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া ভালোবাসার শীতবস্ত্র উপহার বাড়ী বাড়ী পৌঁছে দিচ্ছি। রাতভর এ কার্যক্রম চলছে এবং শীতকালীন সময় পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com