শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
ভুল রিপোর্টের চিকিৎসায় অকালে ঝরে গেল কলেজ ছাত্রের তাজা প্রান অনলাইন জুয়ায় আসক্ত স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু,, ঘাতক স্বামী আটক এসআরবি – ৭ মায়ানমারে পাচারকালে ৩ ট্রাক ইউরিয়া সারসহ দুইজন পাচারকারী আটক করেছে – কোস্ট গার্ড ইপিজেড থানার আকমল আলীতে প্রশাসন আবারও ভেঙ্গে দিলো ওসমানের নতুন জুয়ার ঘর দুর্ধর্ষ ছিনতাইকারী মোঃ রিয়াজ প্রঃ রিয়াদকে গ্রেফতার করেছে ইপিজেড থানা পুলিশ সার্বিক নিরাপত্তায় যথাযথ ধর্মীয় ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপিত হলো জশনে জুলুস ঈদ-ই-মিলাদুন্নবী(সা.) চট্টগ্রামে ৫টি গুরুত্বপূর্ণ থানায় রদবদল সিএমপির হালিশহর থানায় হাজেরা আক্তার টুনি ও নুর নাহার ঝিল্লি ৮ কেজি গাঁজা সহ হাতে নাতে গ্রেফতার। চট্টগ্রাম বহিঃনোঙ্গরে বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ কোস্ট গার্ডের যৌথ অভিযান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

অভয়নগরে করোনা ভাইরাস প্রতিরোধে জরুরী মতবিনিময় সভা

অভয়নগরে করোনা ভাইরাস প্রতিরোধে জরুরী মতবিনিময় সভা

জাকির হোসেন হৃদয়, স্টাফ রিপোর্টার

যশোরের অভয়নগর উপজেলা পর্যায়ে করোনা ভাইরাসের বিস্তার প্রতিরোধ সংক্রান্ত উপজেলা কমিটির জরুরী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হুসেইন খাঁনের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ। এসময় মতবিনিময় করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ ফরিদ জাহাঙ্গীর, নওয়াপাড়া পৌরসভার মেয়র সুশান্ত কুমার দাস শান্ত, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কেএম রফিকুল ইসলাম, অভয়নগর থানা স্বাস্থ্য কমপ্লেক্স টি এইচ আই মাহামুদুর রহমান রিজভী,অভয়নগর থানার অফিসাস ইনচার্জ মো. তাজুল ইসলাম, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি আসলাম হোসেন, নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান, নওয়াপাড়া সার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহজালাল হোসেন, বাজার কমিটির সভাপতি গাজী নজরুল ইসলাম, প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম মল্লিক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিনারা পারভিন, উপজেলার ৮ইউনিয়নের চেয়রম্যান গণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সুশিল সমাজ, ইমাম পরিসদের নেতৃবৃন্দ সহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com