মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
মায়ানমারে পাচারকালে ৩ ট্রাক ইউরিয়া সারসহ দুইজন পাচারকারী আটক করেছে – কোস্ট গার্ড ইপিজেড থানার আকমল আলীতে প্রশাসন আবারও ভেঙ্গে দিলো ওসমানের নতুন জুয়ার ঘর দুর্ধর্ষ ছিনতাইকারী মোঃ রিয়াজ প্রঃ রিয়াদকে গ্রেফতার করেছে ইপিজেড থানা পুলিশ সার্বিক নিরাপত্তায় যথাযথ ধর্মীয় ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপিত হলো জশনে জুলুস ঈদ-ই-মিলাদুন্নবী(সা.) চট্টগ্রামে ৫টি গুরুত্বপূর্ণ থানায় রদবদল সিএমপির হালিশহর থানায় হাজেরা আক্তার টুনি ও নুর নাহার ঝিল্লি ৮ কেজি গাঁজা সহ হাতে নাতে গ্রেফতার। চট্টগ্রাম বহিঃনোঙ্গরে বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ কোস্ট গার্ডের যৌথ অভিযান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড

নীলফামারীতে ৬ টি গরু চুরি শুন্য গোয়াল নিয়ে কৃষকের কান্না।

নীলফামারীতে শুন্য গোয়াল কৃষকের ৬ টি গরু চুরি

সত্যেন্দ্রনাথ রায় ঃ-  নীলফামারী প্রতিনিধি

নীলফামারীতে একই রাতে পাঁচলক্ষ টাকা মুল্যের ৬ টি গরু চুরির ঘটনা ঘটেছে। ঘটনাটি ২৯ শে ডিসেম্বর বৃহস্পতিবার দিবাগত রাতে পলাশবাড়ী ইউনিয়নের তরনিবাড়ী গ্রামের অচিনতলা এলাকায় ঘটে । গরু গুলো মৃত অফিজ উদ্দিনের ছেলে মোঃ নুর আলমের ৫ টি ও ১টি ছাগল মেরে দোলায় ফেলে গেছে। অপরটি পাশ্ববর্তী লক্ষীচাপ ইউনিয়ন মৃত আজিম উদ্দিনের ছেলে গ্রাম্য ডাক্তার জালাল উদ্দিনের ১ টি গরু ।

জানাযায় প্রতিদিনের ন্যায় সন্ধ্যায় গোয়াল ঘরে গরু বেধে নিজের শোয়ার ঘরে ঘুমাতে যান গরুর মালিক নুর আলম ও গ্রাম্য ডাক্তার জালাল উদ্দিন। আনুমানিক রাত দুইটা হতে আরাই টার সময়ে ঘুম থেকে উঠে দ্যাখেন গোয়াল ঘরের দরজা লাগানো অবস্থায় ছিল।পড়ে আবার ঘরে গিয়ে ঘুমিয়ে পরেন তারা।

কিন্তুু সকালে উঠে দ্যাখেন গোয়াল ঘরের দরজা খোলা। নুর আলম বলেন আমার পাঁচটি গরুর একটিও নেই। গ্রাম্য ডাক্তার জালাল উদ্দিন বলেন আমার গোয়াল ঘরের একটি গরু ছিল, সেটিও নেই। বেশ কিছুদিন পূর্বে আমার গরু চুরি গেছিল। ঐ একটি গরু রেখে গেছিল
চোর, আজ সেটিও চুরি করে নিয়ে গেছে চোরের দল। নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তিরা বলেন বার বার গরু চুরি যাওয়ায়
এলাকাবাসীর মনে মিশ্র প্রতিক্রিয়া ও পুলিশ প্রশাসনের উপর মানুষের ক্ষোভ সৃষ্টি হয়েছে।

লক্ষিচাপ ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান,পলাশবাড়ী ইউপি চেয়ারম্যান ইব্রাহিম তালুকদার গরু চুরি যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

এ বিষয়ে কথা হলে নীলফামারীর সদর থানা অফিসার ইনচার্জ আব্দুর রউপ বলেন আমি শুনেছি তবে এখন পর্যন্ত থানায় কোন অভিযোগ আসেনি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com