সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড বাংলাদেশ শ্রমিক ফেডারেশন বিএসএফ এইচ পাওয়ার ও সিএনজি চালক কমিটির কার্ড বিতরণ। জুলাই-আগস্টের শহীদরা চিরস্মরণীয় হয়ে থাকবে—মেয়র ডা.শাহাদাত হোসেন ভবদহ পানি নিষ্কাসন সংগ্রাম কমিটির আহবায়ক এর মৃত্যুতে অভয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের শোক প্রকাশ। লামায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে লিখিত অভিযোগ বাংলাদেশ শিপিং করপোরেশনের শত শত কোটি টাকা লুটপাটের মহড়ায় জিএম ইঞ্জিনিয়ার মোঃ ইউসুফ নির্বাহী পরিচালক প্রযুক্তি নিয়মিত করছেন নাবিক বানিজ্য। বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি বন্দর ইপিজেড-পতেঙ্গা থানা’র বৈজ্ঞানিক সেমিনার অনলাইন আইডি কার্ড বিতরণ অনুষ্ঠান মসজিদের জায়গা দখল করে পতিতালয়, ভেঙে দিয়ে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বিপুল পরিমাণে অস্ত্র, গোলাবারুদ সহ মিন্টুকে আটক করেছে-> কোস্ট গার্ড

করোনার অজুহাতে অভয়নগরে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন দাম।

করোনার অজুহাতে অভয়নগরে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন দাম
দিশেহারা সাধারণ মানুষ, জরুরী মনিটরিং প্রয়োজন

মো.রিপানুর ইসলাম, অভয়নগর (যশোর) প্রতিনিধি-
করোনার অজুহাতে যশোরের অভয়নগরে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। একটি অসাধু সুযোগ সন্ধানী ব্যবসায়ী সিন্ডিকেট বাজারে মালামাল কৃতিম সংকট সৃষ্টি করে চাল, ডাল, আলু, পেয়াজ, রসুন, আটা, ময়দা, হ্যান্ড ওয়াশ, টিস্যু পেপার সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য অস্বাভাকিভাবে দাম বৃদ্ধি করা হচ্ছে। করোনা আতঙ্কে সাধারণ মানুষ অতিরিক্ত নিত্য প্রয়োজনীয় দ্রব্যে কেনার কারনে এর মধ্যে বাজারে কৃত্রিম সংকট দেখা দিয়েছে, ফলে অভয়নগরের নওয়াপাড়া, রাজঘাট, ভাঙ্গাগেট, চেঙ্গুটিয়া, প্রেমবাগ সহ আশে পাশের বাজারগুলোতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। আতঙ্কগ্রস্থ মানুষ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের তীব্র সঙ্কটের আশঙ্কায় জিনিসপত্র কিনছে হুমড়ি খেয়ে। আর এ সুযোগে একটি অসাধু ব্যবসায়ী মহল বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে মালের দাম বৃদ্ধি করছে। প্রতিদিন বাড়ছে নিত্যপণ্যের দাম। ২০মার্চ শুক্রবার সকালে নওয়াপাড়া বাজার ঘুরে দেখা গেছে, চালের দাম হু হু করে বেড়েই চলেছে গত ৩-৪ দিনে চিকন চাউলে কেজি প্রতি ৫-৬ টাকা এবং মোটা চালে ৭-৮ টাকা বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে প্রতি কেজি খোলা আটা ২৮ টাকা এবং প্যাকেটজাত আটা বিক্রি হচ্ছে ৩০ টাকায়। ১ দিনের ব্যবধানে ৩৫ টাকার পেয়াজ ৬০টকায় বিক্রয় হচ্ছে, রসুন,আদা, আলু, মরিচ সব কিছুর মূল্য বৃদ্ধি, লবন প্রতি কেজি ২৮ থেকে ৩৫ টাকা, ৬০ টাকার চিনি ৬৫ টাকায় বিক্রি হচ্ছে। বাজার করতে আসা চেঙ্গুটিয়ার মহশিন, দেয়াপাড়া গ্রামের সিরাজুল ইসলাম বাজারের এমন চিত্র এই প্রতিবেদকের নিকট বলেন। মহশিন বলেন, আমরা গরিব মানুষ দিন আনি দিন খাই কিন্তু নিত্য পণ্যে দাম এমন হারে বাড়তে থাকলে আমরা পরিবার নাখেয়ে দিন কাটাতে হবে। প্রশাসন যদি এখন ব্যবস্থা না গ্রহন করেন তা হলে আবার লবণ কাহিতে আমাদের দেখতে হবে। এই ব্যাপারে বাজার কমিটির সভাপতি গাজী নজরুল ইসলাম বলেন, আজ (২০মার্চ) রাতে সাধারণ সম্পাদকের সাথে বসবো তিনি যদি সময়দেন আগামী কাল আমরা বাজার মনিটরিংএ নামবো। উপজেলা নিবার্হী কর্মকর্তা মো.নাজমুল হুসেইন খান বলেন, আমি বিষয়টা শুনেছি এবং সাথে সাথে বাজার কমিটির সভাপতিকে জানিয়েছি তিনি আজ(২০মার্চ) শুক্রবার সময় নিয়েছেন তিনি ব্যার্থ হলে আমি পরর্বতি আইনগত ব্যবস্থা গ্রহন করবো।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com