বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
পোলিওমুক্ত বিশ্ব গড়তে প্রতিটি শিশুর টিকাদান নিশ্চিত করতে হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন বিএসসি তে শত অপরাধের বরপুত্র ক্যাপ্টেন আমীর মোহাম্মদ আবু সুফিয়ান-কে ঘিরে আবারও শোরগোল,গুঞ্জন,সমালোচনায় মুখরিত,, ক্যাপ্টেন আমীর মোহাম্মদ আবু সুফিয়ানের খুঁটির জোর-কি নতুন ব্যবস্থাপনা পরিচালক,,? বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের চট্টগ্রাম বিভাগীয় আংশিক কমিটি অনুমোদন সভাপতি মো. সোহাগ হোসেন, সাধারণ সম্পাদক লায়ন মো. বিল্লাল হোসেন সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সিএমপি কমিশনারকে সিআরএর স্মারকলিপি চুক্তি বাতিলের দাবি: ১৯শে অক্টোবর থেকে গণ অনশনে যাচ্ছেন বন্দর শ্রমিকেরা শীঘ্রই সন্ত্রাসীদের গ্রেফতার না হলে “মার্চ টু পুলিশ কমিশনার” কর্মসূচীর ঘোষনা সিআরএর চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা ও সংবেদনশীল স্থাপনার সুরক্ষায় অননুমোদিত ফটোগ্রাফি, ভিডিও ধারণ ও প্রচার ইত্যাদি থেকে বিরত থাকার নির্দেশনা প্রদান। পশ্চিম মাদারবাড়ি বালুর মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন ভুল রিপোর্টের চিকিৎসায় অকালে ঝরে গেল কলেজ ছাত্রের তাজা প্রান অনলাইন জুয়ায় আসক্ত স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু,, ঘাতক স্বামী আটক এসআরবি – ৭

করোনা ভাইরাস প্রতিরোধে প্রত্যেক মসজিদে সিএমপি কর্তৃক খুৎবা,  মাইকিং এবং লিফলেট বিতরণ…. 

করোনা ভাইরাস প্রতিরোধে প্রত্যেক মসজিদে সিএমপি কর্তৃক খুৎবা,  মাইকিং এবং লিফলেট বিতরণ….
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ মাহাবুবর রহমান বিপিএম, পিপিএম মহোদয়ের নির্দেশক্রমে আজ জুম্মা নামাজের পর পর চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকার সকল থানার ১৪৫টি বিটের  সকল মসজিদে করোনা ভাইরাস প্রতিরোধ সংক্রান্ত স্বাস্থ্য সচেতনতা মূলক  বক্তব্য প্রদান করা হয়। তাছাড়া সাধারণ জনগণকে সচেতন করার জন্য মাইকিং করা হয়।
পুলিশ কমিশনার মহোদয়ের নির্দেশক্রমে প্রত্যেক বিভাগের উপ-পুলিশ কমিশনার মহোদয়গণ,  প্রত্যেক থানার অফিসার ইনচার্জ এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ বিভিন্ন মসজিদে জুম্মা নামাজ আদায় করেন   এবং মুসল্লিদের উদ্দেশ্যে করোনা ভাইরাস প্রতিরোধ সংক্রান্ত সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন ও লিফলেট বিতরণ করেন। নামাজ শেষে প্রত্যেক থানা এলাকায় অফিসার ইনচার্জ গনদের সরাসরি তত্ত্বাবধানে সাধারণ জনগণকে সচেতন করার লক্ষ্যে মাইকিং করা হয় এবং লিফলেট বিতরণ করা হয়।
প্রত্যেক বিভাগের উপ-পুলিশ কমিশনার মহোদয়গণ উল্লেখিত সচেতনতামূলক কার্যক্রম সরাসরি মনিটর  করেন।
খুৎবা, মাইকিং ও লিফলেট এর মূল বিষয়গুলো ছিল –
১.সচেতন হোন, সুস্থ থাকুন…
২.নিজে সুস্থ থাকুন, অন্যকে সুস্থ রাখুন…
৩.সাবান বা হ্যান্ডওয়াশ দিয়ে অন্তত ২০ সেকেন্ড হাত ধৌত করুন..
৪.জনসমাগম এড়িয়ে চলুন..
৫.গুজব ছড়াবেন না,আতঙ্কিত হবেন না.. ইত্যাদি।
★আপনি নিজে বাঁচুন এবং জাতিকে বাঁচান★

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com