রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
পোলিওমুক্ত বিশ্ব গড়তে প্রতিটি শিশুর টিকাদান নিশ্চিত করতে হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন বিএসসি তে শত অপরাধের বরপুত্র ক্যাপ্টেন আমীর মোহাম্মদ আবু সুফিয়ান-কে ঘিরে আবারও শোরগোল,গুঞ্জন,সমালোচনায় মুখরিত,, ক্যাপ্টেন আমীর মোহাম্মদ আবু সুফিয়ানের খুঁটির জোর-কি নতুন ব্যবস্থাপনা পরিচালক,,? বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের চট্টগ্রাম বিভাগীয় আংশিক কমিটি অনুমোদন সভাপতি মো. সোহাগ হোসেন, সাধারণ সম্পাদক লায়ন মো. বিল্লাল হোসেন সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সিএমপি কমিশনারকে সিআরএর স্মারকলিপি চুক্তি বাতিলের দাবি: ১৯শে অক্টোবর থেকে গণ অনশনে যাচ্ছেন বন্দর শ্রমিকেরা শীঘ্রই সন্ত্রাসীদের গ্রেফতার না হলে “মার্চ টু পুলিশ কমিশনার” কর্মসূচীর ঘোষনা সিআরএর চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা ও সংবেদনশীল স্থাপনার সুরক্ষায় অননুমোদিত ফটোগ্রাফি, ভিডিও ধারণ ও প্রচার ইত্যাদি থেকে বিরত থাকার নির্দেশনা প্রদান। পশ্চিম মাদারবাড়ি বালুর মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন ভুল রিপোর্টের চিকিৎসায় অকালে ঝরে গেল কলেজ ছাত্রের তাজা প্রান অনলাইন জুয়ায় আসক্ত স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু,, ঘাতক স্বামী আটক এসআরবি – ৭

সিএনজি ছিনতাই চক্রের দুই জন গ্রেফতার।

 

পাহাড়তলীতে সিএনজি অটোরিক্সা যোগে রিক্সা যাত্রীর ভ্যানেটি ব্যাগ ছিনতাই, মামলা রুজু, ঘটনায় ব্যবহৃত সিএনজি সহ ০২ জন আসামী গ্রেফতার ও লুণ্ঠিত মালামাল উদ্ধার

ডেক্স নিউজঃ- সিএমপি মিডিয়া

গত ২৫/১১/২০২২ তারিখ সকাল অনুমান ০৯.৫৫ মিঃ এর সময় পাহাড়তলী থানাধীন হাজী ক্যাম্পের সামনে দিয়ে বাদীনি রিক্সা যোগে যাওয়ার সময় একটি অজ্ঞাতনামা সিএনজি যোগে অজ্ঞাতনামা ২/৩ জন আসামী দ্রুত গতিতে সিএনজি অটোরিক্সা চালিয়ে বাদীনির ভ্যানেটি ব্যাগ জোরপূর্বক ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। বাদীনির ভ্যানেটি ব্যাগে নগদ টাকা, ২টি মোবাইল ফোন এবং ১ জোড়া স্বর্ণের কানের দুল সহ আনুসাঙ্গিক কাগজ পত্র ছিল। বাদীনির অভিযোগের প্রেক্ষিতে পাহাড়তলী থানার মামলা নং-২৮, তারিখ-২৬/১১/২০২২ ইং, ধারা-৩৯২ পেনাল কোড রুজু হয়।
মামলা রুজুর পর মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মোঃ মনির হোসেন সঙ্গীয় এসআই (নিঃ) মোঃ সবুজ মিয়া সহ পাহাড়তলী থানার একটি চৌকশ টিম ঘটনাস্থল এর আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ পূর্বক বিশ্লেষন এবং গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে পাহাড়তলী থানা, ডবলমুরিং মডেল থানা, আকবরশাহ থানা এবং বায়েজিদ বোস্তামী থানা এলাকায় অভিযান চালিয়ে ইং ২৭/১১/২০২২ তারিখ ঘটনায় ব্যবহৃত গ্রাম সিএনজি, যাহার রেজিঃ নম্বর-চট্টগ্রাম-থ-১৩-৭৯৫৪ আটক করে এবং ছিনতাইকারী দলের সদস্য ঘটনার সময়ের ছিনতাই কাজে ব্যবহৃত সিএনজি চালক

মোঃ ইমাম হোসেন প্রকাশ ইমন (৩৮), পিতা-আলী আকবর প্রকাশ আব্বাস আলী, সাং-গোবিন্দপুর, পশ্চিম পাড়া, থানা-কচুয়া, জেলা-চাঁদপুর, বর্তমানে-টেক্সটাইল, কুঞ্জছায়া আবাসিক এলাকা, ৩নং রোড, থানা-বায়েজিদ বোস্তামী, জেলা-চট্টগ্রাম এবং

মোঃ কামাল (৪৩), পিতা-গণি বেপারী, সাং-চরউম্মৎ, থানা-লালমোহন, জেলা-ভোলা, বর্তমানে-লতিফপুর, ফকির হাট, সালাউদ্দিনের ভাড়াঘর, থানা-সীতাকুন্ড, জেলা-চট্টগ্রামদ্বয়কে গ্রেফতার করে।

পরবর্তীতে তাহাদের দেওয়া তথ্য ও স্বীকারোক্তি মোতাবেক ১নং আসামীর বর্তমান ঠিকানার বাসা হইতে বাদীনির লুণ্ঠিত টাকার মধ্য হইতে ৫,০০০/-টাকা, আসামীগন কর্তৃক চট্টগ্রাম মহানগরের বিভিন্ন থানা এলাকা হইতে ছিনতাইকৃত সর্বমোট ১ ভরি ০৫ আনা ওজনের বিভিন্ন রকমের স্বর্ণের গহনা, ছোট বড় ৬টি ভ্যানেটি ব্যাগ উদ্ধার পূর্বক জব্দ করে। তাদের অপর এক সহযোগী বর্তমানে পলাতক আছে। তাকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা সিএনজি যোগে মহানগরের বিভিন্ন রাস্তায় ঘোরাফেরা করে। ফাঁকা রাস্তায় ব্যাগ হাতে কোন মহিলা রিক্সা যাত্রীকে দেখলে তারা সুযোগ বুঝে টান মেরে জোরপূর্বক যাত্রীর ভ্যানেটি ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। গ্রেফতারকৃত আসামী মোঃ ইমাম হোসেন প্রকাশ ইমন এর বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন থানায় সর্বমোট ১১টি ছিনতাই, ডাকাতির প্রস্তুতি, দস্যুতা, অস্ত্র সহ বিভিন্ন মামলা রয়েছে।

মোঃ কামাল এর বিরুদ্ধে একাধিক মামলা আছে বলে জানা যায়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com