শনিবার, ২৭ Jun ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
আত্মহত্যার সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক: মোবাইলের তথ্য মুছে ফেলা ও মেমোরি কার্ড গায়েব, বাড়ছে রহস্য,, হরমুজ প্রণালি অতিক্রম এমভি বাংলার জয়যাত্রা হালিশহর বড়পুলে মহেশ খালের পাড়ে অবৈধ গরুর বাজার উচ্ছেদ: গুড়িয়ে দিলো সেনাবাহিনী ইপিজেড থানা পুলিশের বিশেষ অভিযানে ২২০০ পিস ইয়াবা ট্যাবলেট ৫ কেজি গাঁজা,মাদক বিক্রয়ের নগদ টাকা ও ১টি মোটরসাইকেলসহ ১ গ্রেফতার নতুন কৌশলে মেয়ে দিয়ে ফাঁদে ফেলে সর্বস্ব হাতিয়ে নিচ্ছে একটি চক্র। চট্টগ্রামে ৭.৬৫ মডেলের বিদেশি পিস্তলসহ ১জনকে গ্রেফতার করেছে – ডিবি বাংলাদেশ শিপিং কর্পোরেশনের বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা। ৮কেজি হেরোইন ১৪,০০০ হাজার পিস ইয়াবা ও মাদক বহনের কাজে ব্যবহৃত বাসসহ গ্রেফতার ৩ ডিবি পশ্চিম চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ২০২৪-২৫ এবং ২০২৫-২৬ অর্থবছরের ১ম ৯মাসের তুলনামূলক পারফরম্যান্স রিপোর্ট প্রকাশ করেছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের জোর তৎপরতায় ভূয়া নথিপত্র ব্যবহার করে চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার পাচারের অপচেষ্টাকালে কন্টেইনার আটক

আয়াত খুনের মামলায় আসামি আবির দু’দিনের রিমান্ড

 

বন্দরটিলায় শিশু আয়াত খুনের মামলায় আসামি আবির দু’দিনের রিমান্ড

ডেক্স নিউজঃ-  :২৭নভেম্বর

নগরীর ইপিজেড থানার বন্দরটিলার নয়ারহাট এলাকায় ৫ বছর বয়সী শিশু আলীনা ইসলাম আয়াত খুনের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আসামি আবির আলীর দু’দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
গতকাল(২৬নভেম্বর) শনিবার বিকালে মামলার তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)- এর করা আবেদনের শুনানি শেষে মহানগর হাকিম সাদ্দাম হোসেন এ রিমান্ড মঞ্জুর করেন। তবে পিবিআই এখন পর্যন্ত আয়াতের মরদেহের এক টুকরো খন্ডিত অংশেরও সন্ধান পায়নি।
শিশু আয়াত হত্যায় গ্রেপ্তার আবির আলী (১৯)ইপিজেড থানাধীন ৩৯নং ওয়ার্ডের নয়ারহাট এলাকার ভাড়াটিয়া বাসিন্দা আজহারুল ইসলামের ছেলে। তাদের গ্রামের বাড়ি রংপুর জেলায়।
দীর্ঘদিন ধরে আয়াতদের বাসার ভাড়াটিয়া আবিরের পরিবার। শিশু আয়াতকে খুনের মামলায় তার সম্পৃক্ততার তথ্য প্রমাণ পাওয়ার পর গত ২৪ নভেম্বর রাতে তাকে সীতাকুন্ড থেকে গ্রেপ্তার করে পিবিআই।
মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই মেট্রো ইউনিটের পরিদর্শক মনোজ কুমার দে জানান, আটকের পর জিজ্ঞাসাবাদে আবির আলী হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
শিশুটির বাবা ইপিজেড থানায় মামলা দায়ের করেছেন। ঐ মামলায় আবিরকে দেখিয়ে এ বিষয়ে বিস্তারিত জানতে তার ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হয়। আদালত দু’দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। রিমান্ড আদেশের পর তাকে আদালত থেকেই হেফাজতে নেয়া হয়েছে।
এর আগে গত ১৫ নভেম্বর বিকেলে নগরীর ইপিজেড থানার দক্ষিণ হালিশহর ওয়ার্ডের নয়ারহাট এলাকার বাসিন্দা সোহেল রানার পাঁচ বছর বয়সী আলীনা ইসলাম আয়াত নিখোঁজ হন। ১০ দিনের মাথায় পর পিবিআই আবির আলীকে গ্রেপ্তারের মধ্য দিয়ে নিখোঁজ রহস্য উদঘাটন করে।
পিবিআইয়ের ভাষ্যমতে, মুক্তিপণ আদায়ের জন্য আয়াতকে অপহরণের পরিকল্পনা করে তাদের বাড়ির ভাড়াটিয়া আজহারুলের ছেলে আবির আলী। পারিবারিকভাবে ঘনিষ্ঠ আবিরকে আয়াত ‘চাচ্চু’ বলে সম্বোধন করত।
গত ১৫ নভেম্বর বিকেলে বাসার অদূরে আয়াতকে কোলে নিয়ে আদর করতে করতে আবির ঢুকে যায় তার বাবার বাসায়। সেখানে তখন কেউ ছিল না। আয়াত সেখানে চেঁচামেচি শুরু করলে শ্বাসরোধে তাকে হত্যা করা হয়।
এরপর আয়াতের মরদেহ ব্যাগে ভরে নিয়ে যান নগরীর আকমল আলী সড়কের পকেটগেট বাজার এলাকায় তার মা আলো বেগমের ভাড়া বাসায়। মা-বাবার মধ্যে বিচ্ছেদের পর আবির মায়ের বাসায় থাকতেন। তবে জন্ম থেকে বেড়ে ওঠা যেখানে, সেই বাবার বাসায়ও তার নিয়মিত যাতায়াত ছিল। আবির মায়ের বাসায় নিয়ে লাশ বাথরুমের তাকের ওপর লুকিয়ে রাখে। রাতে সেই লাশ বাথরুমে নামিয়ে ধারালো কাটার ও বটি দিয়ে কেটে ছয় টুকরা করে ছয়টি ব্যাগে ভরে রাখে।
পরদিন ১৬ নভেম্বর সকালে লাশের তিনটি টুকরা নগরীর আকমল আলী রোডের শেষপ্রান্তে বেড়িবাঁধের পর আউটার রিং রোড সংলগ্ন বে-টার্মিনাল এলাকায় সাগরসংলগ্ন খালে ফেলে দেয়। রাতে মরদেহের বাকি তিন টুকরো আকমল আলী রোডের শেষপ্রান্তে একটি নালায় স্লুইসগেটের প্রবেশমুখে ফেলা হয়। কিন্তু মুক্তিপণ আদায়ের জন্য সংগ্রহ করা সিম বøক থাকায় সেই পরিকল্পনা ভেস্তে যায়।
আয়াতের খেলার সাথীদের কাছ থেকে তাকে কোলে নেয়ার তথ্য এবং সিসি ক্যামেরার ফুটেজে আবিরের গতিবিধি দেখে সন্দেহের পর তাকে গ্রেপ্তার করে পিবিআই। জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করার পর লাশের টুকরোসহ বিভিন্ন আলামত ফেলে দেয়ার স্থানগুলো সরেজমিনে পিবিআই কর্মকর্তাদের দেখিয়ে দেন আবির আলী।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com